শামীম আহমেদ. আসন্ন ঈদ-উল আজাহা উপলক্ষে বরিশাল বিভাগীয় শিশু নিবাসের (বেবীহোম)
ঠিকানা বিহীন শিশুদের মাঝে শুক্রবার সকালে নতুন পোষাক ও মিস্টি বিতরণ করা হয়েছে।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব ড. মোঃ নাসির উদ্দিন আগৈলঝাড়ার গৈলায় অবস্থিত বিভাগীয় বেবীহোম পরিদর্শন শেষে তার ব্যক্তিগত উদ্যোগে অনাথ, ঠিকানা
বিহীন ও প্রতিবন্ধী শিশুদের মাঝে নতুন পোষাক ও মিস্টি বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বেবী হোমের উপ-তত্ত্বাবধায়ক
মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
No comments:
Post a Comment