শোকের মাসে ববিতে নানান কর্মসূচি গ্রহণ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

শোকের মাসে ববিতে নানান কর্মসূচি গ্রহণ



বায়ান্নোর বাংলা ডেস্ক . জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে  বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) ববির জনসংযোগ অফিসের উপ-পরিচালক কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির মধ্যে রয়েছে শোকাবহ আগস্টের প্রথম দিন থেকে কালো পতাকা উত্তোলণ, কালো ব্যাচ ধারণ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শোক দিবসের ব্যানার স্থাপন করা। এছাড়া জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত ভাবে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলণ, শোক র‌্যালি, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অস্থায়ীভাবে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad