বায়ান্নোর
বাংলা
ডেস্ক
. বরিশালের নবনির্বাচিত নগরপিতা সেরনিয়াবাত সাদি আব্দুল্লাহ বলেছেন, আজকের এ বিজয় জননেত্রী শেখ হাসিনার, এ বিজয় নৌকার। যে জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচন করলো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাকে এ পর্যন্ত নিয়ে আসার জন্য যারা সহায়তা
করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আজকের এই দিনে আমি স্মরণ করছি জাতীর জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবেুর রহমানকে, মহান মুক্তিযুদ্ধে ও ১৫ আগষ্টের সকল শহীদদের। নির্বাচনে বিজয়ী হওয়ার খবর শুনে বরিশাল নগরের কালিবাড়ী রোডস্থ বাসভবনে সাংবাদিকদের সাথে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।এসময় সাদিক বলেন, আমার মনেরভাব আজ ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা আসলে উপলব্ধি করার বিষয়।তিনি বলেন, আমি নির্বাচনের আগে ইশতেহার দেইনি, তবে এখন আমি কি করবো
সেটার উত্তর হলো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আগে যদি বলেই ফেলি তবে তা
গল্প হয়ে যাবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দক্ষিনাঞ্চলের উন্নয়নে যে কাজ করেছেন, তা আমাদের চাওয়ার আগে করেছেন। ভবিষ্যতেও যা দেয়ার তা তিনি নিজে থেকেই আমাদের দিবেন।তিনি বলেন, আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নানান কথা
বলেছি, উন্নয়নের কথা বলেছি। তবে সবার আগে যারা এই শহরের বঞ্চিত নাগরিক
আছেন, যারা এই শহরে থেকেও এই শহরের সুবিধা পাচ্ছেন না তাদের নিয়ে কাজ করতে চাই। বরিশালের বর্ধিত এলাকার মানুষ এবং শহরের ৮/১০ টি কলোনীর মানুষের জীবন-মানের উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করতে চাই।এছাড়া নগরের নাগরিকদের যে সুবিধা থাকা প্রয়োজন তা নিশ্চিত করন, নগরের জলাবদ্ধতা দূরীকরণ, সুয়ারেজ লাইনের উন্নয়ন ও ব্যবস্থা করা, নগরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহের
ব্যবস্থা করার কাজগুলো আগে করতে চাই। এরপর নগর উন্নয়নে যে সব কাজ করা হবে সেগুলো ধীরে ধীরে পরিকল্পনা অনুযায়ী করা হবে। আমি চাই প্রাচ্যের ভ্যানিস ক্ষ্যাত বরিশালে আগের অবস্থানে ফিরিয়ে আনতে।সাদিক বলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো বরিশাল নগরবাসীর চাওয়া-পাওয়া পুরণ করতে।প্রতিটি মানুষের অধিকার
বা জায়গা আমার কাছে সমান থাকেব, আমি একজন সেবক হয়ে কাজ করতে চাই।বরিশালে
রাজনৈতিক সহবস্থান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি সেটা বজায় রাখবো এবং যেহেতু এই শহরের মানুষই আমাকে নির্বাচিত করেছে সেখানে দল-মত নির্বিশেষে
সকলের জন্য আমি কাজ করবো।আমার কাছে সকল মানুষের প্রধান্য থাকবে।পরাজিত বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা
জানেন তাকে আমি কাকু বলে সম্মোধন করি। রাজনৈতিক বা নির্বাচনীর ক্ষেত্রে
আমার পক্ষ থেকে কোন বেয়াদবি হলে, আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সে
আমার শ্রদ্বেয়জন, প্রয়োজনে কোন কাজে যদি তার কাছ থেকে উপদেশ নিতে যেতে হয়, তবে অবশ্যই আমি তার কাছে যাবো। নির্বাচনে এমন কোন ঘটনা ঘটেনি যে প্রশ্নবিদ্ধ হবে। আর যে সব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা সবকিছুই কাউন্সিলর
প্রার্থীদের মাঝে হয়েছে।
Post Top Ad
শুরুতেই শহরের বঞ্চিত নাগরিকদের জন্য কাজ করতে চান সাদিক
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment