বরিশালে নির্বাচন পরবর্তী সংহিসতা দোকান ভাংচুর আহত- ১০ প্রতিবাদে বিক্ষোভ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে নির্বাচন পরবর্তী সংহিসতা দোকান ভাংচুর আহত- ১০ প্রতিবাদে বিক্ষোভ



শামীম আহমেদ . বিসিসি ১১ নং ওয়ার্ডের স্টেডিয়াম কলোনীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ ১০ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে টায় ঘটনাটি ঘটে। এসময় ৩টি ব্যাবসা প্রতিষ্টানসহ ৫টি বসতবাড়ী ভাংচুর করা হয়। স্থানীয়ন সূত্রে জানায়, ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ঘুড়ি মার্কার প্রার্থী মজিবুর রহমান নির্বাচনে বিজয়ী লাভ করলে তার সমর্থকরা উক্ত এলাকায় বিজয়ী মিছিল বের করে। এরই এক পর্যায় মিছিল থেকে কতিপয় সমার্থক প্রতিদন্ধী প্রার্থী মারুফ আহম্মেদ জিয়ার সমর্থক বশির,বাহাদুরসহ বেশ কয়েক জনের ব্যাবসা প্রতিষ্টানে হামলা চালায় এবং পারশ্ববর্তী বেশ কয়েকটি বসত ঘর ভাংচুর করে। হামলার ঘটনায় বশির,বাহাদুর,ইমন,হ্নদয়,আকলিমা,নাজমাসহ মোট ১০ জন আহত হয়। ঘটনাস্থল পুলিশের উর্ধ্বতন কর্মকর্তরা পরিদর্শন করেন। তবে পুলিশের বক্তবে সন্তষ্ট না হয়ে আহতদের স্বজন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে সদর রোর্ড অতিক্রম করে নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাদ সাদিব আবদুল্লাহ কালিবাড়ী রোডস্থ বাসভবনে যান এবং ঘটনার বিচার দাবি করেন। বিক্ষোভ কারীদের বক্তব্য শুনে মেয়র মহাদয় তাদের বিচারের আশ্বাস দেন। সর্বশেষ এঘটনায় ঐএলাকায় উত্তেজনা বিরাজ করছে।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad