বরিশালে মেয়র প্রার্থীর উপর হামলা ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি পালন - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে মেয়র প্রার্থীর উপর হামলা ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি পালন



শামীম আহমেদ . বরিশাল সিটি নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের মনোনিত মেয়র প্রার্থী ডাঃ মনিষা চক্রবর্তীর উপর ভোট কেন্দ্রে হামলা প্রহসনের নির্বাচন বাতিল করে পূর্ণ নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাসদ বরিশাল জেলা শাখা।গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নগরীর প্রান কেন্দ্র সদররোডে ঘন্টাকাল ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে। বাসদ বরিশাল জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বাসদ জেলা শাখার সদস্য সচিব বরিশাল সিটি নির্বাচনের মেয়র প্রার্থী ডাঃ মনিষা চক্রবর্তী সহ বিভিন্ন বক্তরা বলেন,দেশের অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ভাই-ভাতিজার জন্য মেরুদন্ডহীন নির্বাচন কমিশনকে ব্যবহার করে যে নিলজ্য প্রহসনের নির্বাচন সম্পূর্ণ করেছে তা বরিশাল বাশী চিরদিন মনে রাখবে।ক্ষমতাসীনরা দাবী করেন ওনারা নাকি গনতন্ত্রের বাহক,বাংলাদেশর মালিক তাহলে একটি সুষ্ঠ নির্বাচন দিতে তাদের কেন এত ভয় বক্তরা আরো বলেন, এই ফ্যাসিস্টবাদী অত্যাচরী দল আগেই জানতে পেরেছে বরিশাল বাশী তাদেরকে ব্যালটের মাধ্যমে অবাঞ্চিত করবে বলেই তারা বাহিরের ক্যাডার সন্ত্রাসীদের দিয়ে নগরীর প্রতিটি ভোট কেন্দ্র দখল নিয়ে জনগনের ভোট ডাকাতী করেছে। অন্যদিকে জনগনের টাকায় চলা আইন শৃঙ্খলা বাহিনীর জনগন অভিযোগ দিয়ে তাদের কাছ থেকে কোন ধরনের সাহায্য সহযোগীতা পায়নি এতে আমরা কি বুঝবো তারা কি শাষক দলের টাকায় বিক্রি হয়ে গেছেন। তারা বলেন, যতদিন পর্যন্ত এই প্রহসনের নির্বাচন বাতিল করা না হবে ততদিন পর্যন্ত বরিশালবাশীকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে বাসদ। এসময় আরো বক্তব্য রাখেন বদরুজ্জোহা সৈকত,এইচ.এম ইমন, শন্তু মিত্র  জোহরা রেখা, বাবুল তালুকদার শহিদুল ইসলাম প্রমুখ।
পড়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করে তারা।




No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad