বরিশালে স্কুল চলাকালীন আট শিক্ষার্থী অসুস্থ্য, ছুটি ঘোষণা - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে স্কুল চলাকালীন আট শিক্ষার্থী অসুস্থ্য, ছুটি ঘোষণা



শামীম আহমেদ.  স্কুল চলাকালীন সময় বুধবার বেলা এগারোটার দিকে জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের আট শিক্ষার্থী আকস্মিকভাবে অসুস্থ্য হয়ে পরেছে। তাদের উপজেলা হাসপাতালসহ ক্লিনিকে ভর্তি করা হয়। এসময় পুরো স্কুল জুড়ে অসুস্থ্যতার আতংক ছড়িয়ে পরায় পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে তাৎক্ষনিক স্কুল ছুটি ঘোষণা করা হয়।খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহম্মেদ রাসেল হাসপাতালে অসুস্থ্য শিক্ষার্থীদের দেখতে যান। অপরদিকে অসুস্থ্য শিক্ষার্থীদের সাথে বিদ্যালয়ের শিক্ষকদের কেউ হাসপাতাল ক্লিনিকে না যাওয়ায় দায়িত্বহীনতার কারনে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মত ক্লাস চলাকালীন বুধবার বেলা এগারোটার দিকে সপ্তম শ্রেণীর ছাত্রী সুমি আক্তার, সোহাগী আক্তার, শান্তা আক্তার, জাহিদ আকন, ফারদিন হাওলাদার, সুমন সরদার, অস্টম শ্রেণীর ছাত্রী মীম আক্তার, সৃষ্টি রায় অজ্ঞান হয়ে পরে। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী আফরোজা খানম তার কন্যা সুমিকে নিয়ে উপজেলা হাসপাতালে ভর্তি করান। অন্যদিকে স্থানীয়রা সোহাগী শান্তাকে দুঃস্থ মানবতার হাসপাতালে, মীম আক্তার সৃষ্টি রায়কে স্থানীয় মারিয়া মাদার ক্লিনিকে ভর্তি করে। অপর অসুস্থ্য শিক্ষার্থী জাহিদ আকন, ফারদিন হাওলাদার, সুমন সরদারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের অসুস্থ্যতার খবর ছড়িয়ে পরলে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। বিদ্যালয় প্রধানশিক্ষক উজ্জল কুমার মন্ডল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে তাৎক্ষনিক স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। সূত্রমতে, এর আগে গত সোম মঙ্গলবার ওই বিদ্যালয়ে একইভাবে চারজন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পরেছিল। ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আলতাফ হোসেন জানান, এটা একটি মানসিক রোগ। শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালে এমনটা হয়ে থাকতে পারে। এটাকে ফাংশনাল ডিজ অর্ডার বা এইচপিআর বা হিস্টিরিয়া রোগ বলে। এরোগে একজন অজ্ঞান হয়ে গেলে তার দেখাদেখি অপরজনও অজ্ঞান হয়ে যায়। তবে অসুস্থ্য শিক্ষার্থীরা এখন ভাল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad