শামীম আহমেদ . বরিশাল
নগরী থেকে ফেন্সিডিলসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে গ্রেফতারের বিষয়টি ইমেল বার্তায় নিশ্চিত করেছে র্যাব বরিশাল সদর দপ্তর।
গ্রেফতারকৃতরা হলেন-নগরীর ২৫ নম্বর
ওয়ার্ডের আদর্শ সড়ক এলাকার
বাসিন্দা মৃত হায়দার আলী খানের
পুত্র মতিয়ার রহমান, ঝালকাঠির ভাউলকান্দা গ্রামের আবুল হোসেনের পুত্র আদর্শ সড়ক এলাকার
ভাড়াটিয়া বাসিন্দা রাহাদ হোসেন এবং একই জেলার নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের পুত্র রফিকুল ইসলাম। র্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ওইসময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল, নগদ ১০ হাজার ৫০০ টাকা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই মাদক বিক্রেতা বলে র্যাবের
কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায়
বরিশাল র্যাবের ডিএডি একেএম আবু হোসেন
শাহরিয়ার বাদী হয়ে কোতোয়ালী
মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
No comments:
Post a Comment