মনবীর আলম খাঁন সোহান . বরিশালে হেলমেট ব্যতীত মোটরসাইকেল আরোহীদের কাছে পেট্রোল বিক্রি নিষেধাজ্ঞা কার্যকরী পদক্ষেপ নিতে যাচ্ছে পুলিশ প্রশাসন। আগামী দুইএক দিনের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানাগেছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সভা হয়েছে। সেই সভার সিদ্ধান্তের আলোকে বরিশালের পাম্প মালিকদের চিঠি দিয়ে হেলমেটবিহীন ড্রাইভারদের কাছে পেট্রোল বিক্রি বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের রংপুর ও রাজধানী ঢাকার পরে বরিশালে এই উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রশাসন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন সড়কে মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তার স্বার্থে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। যে কারণে বিষয়টি নিয়ে আলোচনার পরে ডিসি ট্রাফিককে সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশনা দেওয়া হয়েছে। অবশ্য ওই নির্দেশনার আলোকে উপ-পুলিশ কমিশনার (ডিসি) ট্রাফিক খাইরুল আলম ইতিমধ্যে পাম্প মালিকদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার বিষয়টি এ প্রতিবেদককে অবহিত করেছেন। তিনি বলেন, প্রতিটি পাম্পের সামনে এই সংক্রান্ত একটি সতর্কীকরণ ব্যানার টানিয়ে রাখতে মালিকদের বলা হয়েছে। এরপরেও কোন আরোহী হেলমেট ছাড়া আসলে তাকে পেট্রোল দিতে নিষেধ করা হয়েছে। এই কর্মকর্তার মতে মোটরসাইকেল আরোহীদের হেলমেট বাধ্যতামূলক করা গেলে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে জানান।
Post Top Ad
বরিশালে হেলমেট ছাড়া মোটরসাইকেলে পেট্রোল বিক্রিতে নিষেধাজ্ঞা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment