মনবীর আলম খাঁন সোহান .
বরিশালে বিএনপি নেতার ছেলেসহ আটক তিন কিশোরকে গ্রেফতার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। ওই থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) বিধান চন্দ্র গণপতি জানিয়েছেন তাদেরকে নগরীর কালিবাড়ি এলাকা থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম ও একটি কনডমসহ আটক করা হয়। সোমবার দুপুর ১টার দিকে থানা পুলিশের একটি টহল টিম গোপন সংবাদে ভিত্তিতে তাদের আটক করে। আটকদের মধ্যে ইত্তেসাফ রাফি (১৮) বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন শিকদারের ছেলে। বাকি দু’জন কালিবাড়ি রোড এলাকার রতন কুমার দাসের ছেলে (১৬) এবং হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার আলিমুল কবিরের ছেলে হেদায়তুর রহমান অর্নব (২০) (এএসআই) বিধান চন্দ্র গণপতি বলেন, আটকের পর তাদের থানার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে
উর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত নিয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
No comments:
Post a Comment