বরিশালে শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক কারিগরদের - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক কারিগরদের



শহিদুল ইসলাম . দরজায় কড়া নাড়ছে শীতআর শীত মানেই ঘুমানোর জন্য সবচেয়ে উপযোগী ঋতুতবে সেই ঘুম তৃপ্তির সাথে শীত মোকাবেলা করে ঘুমাতে প্রয়োজন হয় শীতবস্ত্রেরযেই বস্ত্রের সবচেয়ে পছন্দের তালিকায় থাকে লেপ বা কম্বলআর তাই শীতের এই আগমনী বার্তায় ব্যস্ততা বেড়েছে বরিশালের বিভিন্ন লেপ-তোষক তৈরির কারিগরদের এবং লেপ কম্বলের রেডিমেড দোকানেআশ্বিনের শেষের দিক থেকে জনপদ থেকে জনপদে শীতের আগমনী বার্তার কড়া নাড়া শুরু হয়শীত জেকে বসার আগে তাই লেপ-তোষক তৈরির ধুম লেগেছে বরিশালের সাধারণ মানুষের ঘরে ঘরেফলে লেপ-তোষকের দোকানে বাড়ছে বেচা-কেনাএসব দোকানের কর্মচারীদের এখন অলস সময় কাটানোর একদম ফুরসত নেইবরিশাল সদর উপজেলার বিভিন্ন হাট-বাজার ও পাড়া-মহল¬াতে লেপ-তোষক তৈরির কারিগররা এখন হাঁক-ডাক করে ঘুরে বেড়াচ্ছেনঅনেকে নিজেরাই গিয়ে লেপ-তোষক তৈরির কারিগরদের খুঁজে বের করে লেপ তৈরির জন্য ঠিক করছেনশুধু লেপ-তোষক তৈরিই নয়, শীতের আগমনী বার্তার সঙ্গে মানুষের পোশাক-পরিচ্ছদ ও ব্যবহার্য সামগ্রীতেও পরিবর্তন আসতে শুরু করেছেপাতলা পোশাকের পরিবর্তে অনেকেই মোটা জামার দিকে ঝুঁকছেনতাই এখন কদর বাড়তে শুরু করেছে গরম পোশাকেরওএ ছাড়া শীতের সময় কাঁথা, কম্বল, চাদর বা শাল, শীতের টুপি, হাতমোজা, মাফলার, জাজিম ও কার্পেটের ব্যবহার ও বিক্রি বেড়ে যায়ছয় ঋতুর এই দেশে শীতের আগমনী বার্তা শীতকালে হওয়ার কথা থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে তা এখন ঋতুর সঙ্গে তাল মিলিয়ে চলছে নাআশ্বিনের শেষ সপ্তাহে ও কার্তিকের শুরুতেই  শীতের আমেজ দেখা যাচ্ছে, ভোরে হালকা কুয়াশা পড়তে শুরু করেছেসূর্য উঠার ঘণ্টা দুই পরেই আবার বদলে যাচ্ছে প্রকৃতির এমন রূপতখন রোদের তাপে শীতের কুয়াশা দূর হয়ে গরমে ঘাম ঝরছে বরিশালের বিভিন্ন এলাকার মানুষেরসন্ধ্যা নামার পরপরই প্রায় সারারাত মাঝারি শীতের কারণে বাসা-বাড়িতে শীত নিবারণের জন্য পাতলা কাঁথা ব্যবহার শুরু হয়েছে ইতোমধ্যেইতবে বেশিরভাগ মানুষই শীত নিবারণে সাধারণত নির্ভর করেন লেপ-তোষকের ওপরএ কারণে লেপ-তোষকের কারিগরদেরও শীত আসার আগে থেকেই শুরু হয় ব্যস্ততাপ্রতিবছরের মতো এবারও এর ব্যতিক্রম হচ্ছে নাশীতকে সামনে রেখে এরই মধ্যে নগরীর বিভিন্ন মার্কেট এলাকা ও গলির মোড়ে গড়ে ওঠা লেপ-তোষকের দোকানগুলোতে বাড়ছে ক্রেতার আনাগোনাবরিশাল শহরের লেপ-তোষকের মার্কেট ঘুরে কারিগরদের আগাম ব্যস্ততার দৃশ্য দেখে মনে হচ্ছিল এই শীত এলো বলে! কারিগররা বলছেন, ক্রেতাদের এই আনাগোনা চলবে পুরো শীতজুড়েসরেজমিন নগরীর পদ্মাবতী, মহসীন মার্কেট, বাজার রোড, সাগরদী, চৌমাথা, নতুন বাজার, নবগ্রাম রোড, বাংলাবাজার এলাকায় গিয়ে দেখা যায়, লেপ-তোষকের দোকানের সবকটিতেই ছিল অর্ডার নেয়াসহ কারিগর দ্বারা লেপ বানানোর ব্যস্ততাদোকানিরাও অর্ডার গ্রহণ এবং বিভিন্ন রঙ ও মানের কাপড় ও তুলা দেখাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রেতাদেরএকই দৃশ্য চোখে পড়ে বরিশাল সদর উপজেলার বিভিন্ন হাট-বাজারেও এমনটাই জানা গেছে উপজেলার প্রতিনিধিদের কাছ থেকেএ বছর লেপের দাম কেমন হবে জানতে চাইলে সাহিন বেডিং এর মালিক সৈকত আলী বলেন, রেডিমেড লেপ কিনতে খরচ পড়বে- সিঙ্গেল ১১০০ টাকা, সেমি-ডবল লেপ ১৬শথেকে দুই হাজার টাকা, ডবল লেপ পাওয়া যাবে ২ হাজার টাকার মধ্যেএ ছাড়াও শুধু রেডিমেডই নয়, ক্রেতারা তার পছন্দমতো লেপ কারিগর দিয়ে তৈরি করিয়ে নিতে পারবেএ ক্ষেত্রে ২৫০০ থেকে ২৮০০ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন ক্রেতারাতিনি আরও বলেন, তুলার মান ও পরিমাণের ওপর নির্ভর করে লেপ তৈরির খরচএকটি ডবল লেপ বানাতে ৩ থেকে ৪ কেজি তুলা লাগেআর লেপ বানাতে সাধারণত কার্পাস তুলা ব্যবহার করা হয়তাছাড়াও লেপ-তোষকের ব্যবসায়ীরা আরও জানান, এ বছর জিনিসপত্রের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই লেপ-তোষক তৈরিতে খরচ বেড়ে গেছে ১শথেকে সাড়ে ৩শ টাকাআর একটি লেপ বিক্রি করে প্রায় একশ থেকে তিনশ টাকা পর্যন্ত লাভ হয় তাদেরএদিকে নগরীর পদ্মাবতীর শুভ ডিপার্টমেন্টাল স্টোরের মালিক জানান, এখনও বেচাবিক্রি জমে উঠেনি, আরও কিছুদিন পরে মার্কেটে ক্রেতাদের ভিড় বাড়বে বলে তিনি জানানহাজী মহসীন মার্কেট ঘুরে দেখা যায়, শীতকে কেন্দ্র করে মার্কেটে উঠেছে নানা ধরনের কম্বলতবে আকার অনুযায়ী দাম কম-বেশি রয়েছেএক্ষেত্রে বড় কম্বলের দাম পড়বে প্রায় আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকাছোট কম্বল দেড় হাজার থেকে তিন হাজার টাকাএ ছাড়াও শিশুদের জন্য কম্বলের দাম পড়বে এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যেতাছাড়াও অল্প দামের কম্বলও রয়েছে মার্কেটগুলোতে, যা তিনশ টাকা থেকে এক হাজার টাকায় পাবেন ক্রেতারাচৌমাথা এলাকার মিতালী বেডিং স্টোরের মালিক খান মাসুম  বলেন, দাম একটু কম হওযায় মানুষ জন আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে, যত শীত আসবে ততই দাম বৃদ্ধি পাবে

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad