ব‌রিশা‌লে দুই‌দিন ব্যা‌পি মৃৎশিল্পী সম্মেলন শুরু - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

ব‌রিশা‌লে দুই‌দিন ব্যা‌পি মৃৎশিল্পী সম্মেলন শুরু



বায়ান্নোর বাংলা ডেস্ক. মৃৎশিল্প মেলা ও আলোকচিত্র প্রদর্শনীর মধ্যে দিয়ে দুদিন ব্যাপী ১০ম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান শুরু হয়েছে  সোমবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগীতায় ও মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননার আয়োজনে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয় এসময় মেলার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান রিন্টু চারুকলা বরিশালের সাবেক সভাপতি দীপংকর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সামিট বরিশালের এজিএম  আলী আহসান,  চিত্রশিল্পী ও গবেষক ড. কাজী মোজাম্মেল হোসেন, সনাক বরিশালের সহ-সভাপতি শাহ সাজেদা,  মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠা‌নের আহবায়ক সুশান্ত ঘোষ প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন, মৃৎশিল্প আমাদের পূর্ব ঐতিহ্য কিন্তু  আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে এটি হারিয়ে যেতে বসেছেতাই  মৃৎশিল্পের প্রসার ও ঐতিহ্য সংরক্ষনে সকলকে এগিয়ে আসতে হবে পাশাপাশি মৃৎশিল্পীদের নিয়ে এই আয়োজনে  আয়োজককারীদের ধন্যবাদ জানায় বক্তারা মেলায় বরিশাল, রাজশাহী, বাউফল, টাঙ্গাইলসহ বিভিন্ন মৃৎশিল্পী এলাকার মৃৎসামগ্রী প্রদর্শীত হয়  এছাড়াও মৃৎশিল্প বিষয়ক আলোকচিত্র " পাললিক" ও মৃৎশিল্পীদের কর্ম-জীবন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শীত হয়বিকেলে অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতাএদিকে মঙ্গলবার (১৬ অক্টোবর) ১০ম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে  এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, শিল্পী রফিকুন নবী, শিল্পী আবুল বারক আলভী প্রমুখঅপরদিকে  সমাপনী দিনে মৃৎশিল্পীদের সম্মাননা প্রদান করা হবে  

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad