বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত




গৌরনদী প্রতিনিধি . ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজহার বড়বাড়ি নামকস্থানে মঙ্গলবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী কলেজ ছাত্র মাইনুদ্দিন সরদার (১৭) নিহত ও চালক সৌরভ দাস গুরুতর আহত হয়েছেআশঙ্কাজনক অবস্থায় কলেজ ছাত্র সৌরভ দাসকে শেবাচিম হাসপাতলে ভর্তি করা হয়েছেনিহত মাইনুদ্দিন উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামের মজিবর সরদারের পুত্র ও মাহিলাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রগৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, একই কলেজের সহপাঠী মাহিলাড়া গ্রামের স্বজল দাসের পুত্র সৌরভ দাস ও মাইনুদ্দিন সরদার মঙ্গলবার সকাল নয়টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিলপথিমধ্যে বেজহার নামকস্থানে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশ্ববর্তী গাছের সাথে স্বজোরে ধাক্কা লাগেএতে ঘটনাস্থলেই কলেজ ছাত্র মোটরসাইকেল চালক সৌরভ দাস (১৭) ও আরোহী সহপাঠী মাইনুদ্দিন সরদার গুরুতর আহত হয়স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসক মাইনুদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন



No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad