ফেরত দেয়া হয়েছে বরিশালে হজ্জ যাত্রীদের কাছ থেকে নেয়া ঘুষের টাকা - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

ফেরত দেয়া হয়েছে বরিশালে হজ্জ যাত্রীদের কাছ থেকে নেয়া ঘুষের টাকা



গৌরনদী প্রতিনিধি. অবশেষে জেলার গৌরনদী উপজেলার চারজন হজ্জ যাত্রীর কাছ থেকে আদায়কৃত ঘুষের চার হাজার আটশটাকা ফেরত দিয়েছেন বরিশাল পাসপোর্ট অফিসে কর্মরত আনসার সদস্য আলমগীর হোসেন জানা গেছে, গৌরনদীর পিঙ্গলাকাঠী গ্রামের হজ্জযাত্রী হারুন-অর রশিদ হাওলাদার, একই গ্রামের কালু হাওলাদার, মোঃ বাদশা হাওলাদার ও মোঃ আয়নাল গাজী রবিবার সকালে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন জমা দিতে যানএসময় পাসপোর্ট অফিসে কর্মরত আনসার সদস্য আলমগীর হোসেন অফিসের কথা বলে প্রত্যেক আবেদনকারীর কাছে ১২শটাকা করে ঘুষ দাবী করেনঘুষের টাকা না দিলে পাসপোর্ট হবেনা বলে তাদের জানিয়ে দেয়া হয়হজ্জযাত্রী হারুন অর রশিদের পুত্র শাহাদা হাওলাদার অভিযোগ করেন, হজ্জযাত্রীদের কাছ থেকে ঘুষের টাকা না নেয়ার জন্য আমি আনসার আলমগীর হোসেনকে বহু অনুরোধ করেছিলাম কিন্তু তিনি কোন অনুরোধ মানতে রাজি হননিএকপর্যায়ে তাকে চার জন হজ্জযাত্রীর পাসপোর্টের জন্য চার হাজার আটশটাকা ঘুষ প্রদান করা হয়সোমবার সকালে মোঃ শাহাদা হাওলাদার বিষয়টি গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জামাল উদ্দিনের কাছে অভিযোগ করেনপরবর্তীতে বরিশাল পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোঃ কামাল হোসেন খোন্দকারকে বিষয়টি মোবাইল ফোনে জানানোর পর আনসার সদস্য সোমবার দুপুরে বিকাশের মাধ্যমে ঘুষের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন আনসার সদস্য আলমগীর হোসেন ঘুষ নেয়া ও পরবর্তীতে ফেরত দেয়ার কথা স্বীকার করে জানান, আমার ভুল হয়েছেএ ব্যাপারে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোঃ কামাল হোসেন খোন্দকারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘুষ গ্রহনের কথা অস্বীকার করেনআনসার সদস্য আলমগীর হোসেন কর্তৃক চার হজ্জযাত্রীর কাছ থেকে ঘুষ গ্রহণ ও ফেরত দেয়ার বিষয়ে তিনি বলেন, অভিযোগ সত্য হলে তাকে প্রত্যাহার করা হবে

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad