বরিশালে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ



শামীম আহমেদ. বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্বে একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে নাম জরিয়ে সাজা প্রদান করার প্রতিবাদে বরিশালে পৃথক ভাবে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ও মহানগর স্বোচ্ছাসেবকদলআজ সোমবার সকাল সাড়ে ১০টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবকদল জেলা সভাপতি একেএম আমিনুল ইসলাম লিপনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিন জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব বোয়েদুল হক চাঁনপ্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিন জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড.আবুল কালাম শাহিন,এসময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি,সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আউয়াল,যুগ্ম সম্পাদক মামুন ভূইয়া,সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ্ সাদী প্রমুখঅপরদিকে দলীয় কার্যলয়ের সামনে একই দাবীতে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদলবরিশাল মহানগর স্বোচ্ছাসেবকদল সভাপতি মাহাবুর রহমান পিন্টুর সভাপতিতে সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমীর,যুগ্ম সম্পাদক খান মোঃ আনোয়ার,সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান,মতিউর রহমান মিঠু,জাহিদুল ইসলাম আনোয়ার,মোঃ নুন্না,তারেক, মিল্টন,খোকন ও বাবু প্রমুখবিক্ষোভ সমাবেশ শেষে দলীয় কার্যলয় থেকে একটি মিছিল বের করার চেষ্ঠা করা হলে তা পুলিশ বাধা দেয়ার পূর্বেই শেষ করে দেওয়া হয়

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad