বরিশালে থানার অদূরে মুক্তিযোদ্ধার গৃহে ডাকাতি - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে থানার অদূরে মুক্তিযোদ্ধার গৃহে ডাকাতি




বায়ান্নোর বাংলা ডেস্ক . জেলার উজিরপুর মডেল থানা সংলগ্ন (৩০০ গজের মধ্যে) এক মুক্তিযোদ্ধার গৃহে মঙ্গলবার দিবাগত গভীর রাতে দূর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছেবীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ফকির জানান, রাত সাড়ে তিনটার দিকে সংঘবদ্ধ ডাকাত দল তার বাসার গ্রীল কেটে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলেএকপর্যায়ে মুক্তিযোদ্ধার পুত্র তারেক ফকিরের বুকে আগ্নেয়াস্ত্র ঠেঁকিয়ে স্টীলের আলমিরা থেকে নগদ ছয় লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে উজিরপুর থানা পুলিশউল্লেখ্য, উজিরপুর মডেল থানায় ওসি হিসেবে শিশির কুমার পাল যোগদান করার পর থেকে আইনশৃঙ্খলার চরম অবনতির ঘটনা ঘটেছেগত কয়েকদিনের ব্যবধানে উজিরপুর উপজেলায় প্রকাশ্যে ইউপি চেয়ারম্যান বিশ্বজিত হালদার নান্টুকে গুলি করে হত্যা করা হয়এছাড়া একাধিক দুর্ধর্ষ ডাকাতি ও চুরির ঘটনা ঘটলেও থানার ওসি রহস্যজনক ভূমিকা পালন করে আসছেনএ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পালের সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad