২২ দিন ইলিশ কিনবো না, ইলিশ খাবোনা - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

২২ দিন ইলিশ কিনবো না, ইলিশ খাবোনা



মনবীর আলম সোহান. দেশের নাগরিক হিসেবে আমাদের সকলের উচিত ২২ দিন ইলিশ কিনবো না, ইলিশ খাবো না তাহলে অসাধুরা যতোই মাছ ধরুক না কেন বিক্রি করতে পারবে নাআর বিক্রি করতে না পারলে গোপন ইলিশ শিকারও করবে নাসোমবার (১৫ অক্টোবর) দুপুরে বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেড-এ অনুষ্ঠিত মা ইলিশ সংরক্ষন অভিযান-২০১৮ বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, নৌ পুলিশের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান-বিপিএম,পিপিএমএসময় তিনি আরো বলেন, মাছে ভাতে বাঙ্গালীর নামকরণের স্বার্থকতা ফিরিয়ে আনতে হলে প্রত্যেক নাগরিকের নিজ জায়গা থেকে সচেতন হওয়া উচিতমা মা ইলিশ সংরক্ষন অভিযানের মধ্য দিয়ে এরই মধ্যে গোটা দেশ সুফল পেতে শুরু করেছেসাগরসহ নদ-নদীতে বাড়ছে ইলিশসহ বিভিন্ন ধরনের মাছের পরিমানতিনি বলেন, নিষেধাজ্ঞার সময় জেলেদের নানান ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে সরকারযে সুযোগ-সুবিধার পরিমান দিন দিন বাড়ানো হচ্ছেতারপরও জেলেদের কিছু অভিযোগ রয়েছে যা সমাধানেও উদ্যোগ নেয়া হচ্ছে তবে সরকারের পাশাপাশি সবাইকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবেকারণ এদেশ আমার, এদেশকেই ভালোবসবো, সর্বোস্ব দিয়ে দেশকে উন্নত করার জন্য কাজ করবো অনুষ্ঠানে অতিথির বক্তব্যে বরিশালে রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম বলেন, সরকারের মা ইলিশ সংরক্ষন অভিযানে যারা সহায়তা করবে না, যারা ইলিশ সম্পদ সংরক্ষনে সহায়তা করবে না, বাধাগ্রস্থ করবেতারা যতো ক্ষমতাবানই হোক না কেন হাতে হ্যান্ডকাপ পড়াতে আমরা দ্বিধাবোধ করবো নাকিন্তু আমরা কাউকে জেলে পাঠাতে চাইনা, জরিমানও করতে চাইনাতাই সবাইকে সুন্দর মনোভাব নিয়ে মা ইলিশ সংরক্ষন কার্যক্রমকে বেগবান ও সফল করতে হবেঅনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোশারফ হোসেন, র‌্যাব-৮ এর বরিশালের অধিনায়ক আতিকা ইসলাম (অতিরিক্ত ডিআইজি), বরিশাল জেলা পুলিশের সুপার মোঃ সাইফুল ইসলাম, ঝালকাঠি জেলা পুলিশের সুপার মোঃ জোবায়েদুর রহমান, বরিশাল জেলা মৎস কর্মকর্তা মোঃ সাজদার রহমান, মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসজেলে ও মৎস নির্ভর ব্যবসায়ীদের উপস্থিতিতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি মোঃ নিজাম উদ্দিন, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় সভাপতি, আনোয়ার হোসেন সিকদার, বরগুনা জেলা মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, বরগুনা জেলা ট্রলার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি আবু হেনা মো. ইমরুল কায়েস, বরিশাল জেলা মৎস্যজীবী সমিতির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু সভায় বক্তারা প্রজনন মৌসুমে ইলিশ মাছ না ধরার জন্য জেলেদের প্রতি আহবান জানানএছাড়া প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষন, পরিবহন ও বিপনন যাতে কেউ না করতে পারে সে ব্যাপারে সবাইকে সহযোগীতা করার আহবান জানান বক্তারাডিমওয়ালা মা ইলিশ রক্ষার এই অভিযান সফল হলে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং ইলিশ সহজলভ্য হবে বলে মনে করেন বক্তারাসভার পূর্বে সকালে নৌ-পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইনস থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad