বরিশালে ইউপি সদস্যর বাড়ি থেকে সরকারী চাল জব্দ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে ইউপি সদস্যর বাড়ি থেকে সরকারী চাল জব্দ



শামীম আহমেদ. জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সদস্য হেলেনা খানমের বাড়ি থেকে রবিবার রাতে সংশ্লিষ্ট কর্মকর্তারা খাদ্যবান্ধন কর্মসূচীর চাল জব্দ করেছেএসময় সরকারী দুই কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়েছেজানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচীতে ভূয়ানাম অর্ন্তভূক্ত করে ইউপি সদস্য হেলেনা খানম নিজের লোক দিয়ে ওই চাল উত্তোলন করে আত্মসাত করেছিলেনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় সদস্য হেলেনা খানমের বাড়িতে ভ্যানযোগে চাল নিতে দেখেন এলাকাবাসীএকসাথে আট বস্তা চাল নিতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়বিষয়টি তারা উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের কাছে সরকারী চাল আত্মসাতের অভিযোগ করেনউপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পাওয়ার পরে তাক্ষনকিভাবে উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরী ও খাঞ্জাপুর ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা একাডেমীক সুপার ভাইজার গৌড়াঙ্গ প্রসাদ গাইনকে ঘটনাস্থলে পাঠানতারা ঘটনাস্থলে পৌঁছে হেলেনা খানমের বসত ঘরে চাল দেখতে পানএ সময় চাল সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য হেলেনা খানম ও তার লোকজনে সরকারী দুই কর্মকর্তাকে লাঞ্ছিত করেনএকপর্যায়ে তারা তিন বস্তা চাল জব্দ করে খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য কামাল হাওলাদারের জিম্মায় রেখে আসেনউপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন বলেন, অভিযোগ পেয়ে দুই কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়েছেশুনেছি তারা কিছু চাল জব্দ করেছেতবে এখনো এ সংক্রান্ত রিপোর্ট জমা দেননিরিপোর্ট পেয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে


No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad