শেবাচিমে ঘণ ঘণ লোডশেডিংয়ে রোগী ও চিকিৎসকদের : ভোগান্তি - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

শেবাচিমে ঘণ ঘণ লোডশেডিংয়ে রোগী ও চিকিৎসকদের : ভোগান্তি



শামীম আহমেদ .  ওয়েস্ট জোন বরিশালের বিদ্যুৎ বিতরন বিভাগের গুরুত্বপূর্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের মধ্যে দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সঞ্চালন বিভাগ। গত কয়েকদিন থেকে গরম শুরু হতে না হতেই গুরুত্বপূর্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের গ্রাহক শেবাচিম হাসাপাতালে ঘণ ঘণ লোডশেডিংয়ে হাসপাতালের রোগী, স্বজন কর্তব্যরত চিকিৎসক থেকে শুরু করে সঞ্চালন লাইনের আওতাভুক্ত গ্রাহকরা চরম ভোগান্তিতে পরেছেন। ভূক্তভোগীরা অভিযোগ করেন, নগরীর চাঁদমারী ওয়েস্ট জোন বিদ্যুৎ বিভাগের কতিপয় কর্মকর্তা শ্রমিক নেতা শেবাচিম হাসপাতালের গুরুত্বপূর্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনে চাহিদার বিপরীতে বরফ কলসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের সংযোগ প্রদান করেছেন। এতে করে এসব শিল্প প্রতিষ্ঠানের চাহিদা শুরু হলেই ঘণ ঘণ বিদ্যুৎ যাওয়ার নামে লোডশেডিংয়ে পরতে হচ্ছে শেবাচিম হাসপাতালের রোগী, স্বজন, কর্তব্যরত চিকিৎসক বিদ্যুৎ সঞ্চালনের কয়েক হাজার গ্রাহকের। ঘণ ঘণ বিদ্যুৎ আসা-যাওয়ার বিষয়ে বরিশাল ওয়েস্ট জোন বিদ্যুৎ বিতরণ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ ফারুক হোসেনের সাথে যোগাযোগ করা হলে বিষয়ে কনট্রোল রুমে যোগাযোগ করতে বলেন। কনট্রোল রুমের দায়িত্বরতরা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিভিন্ন ত্রুটি মেরামতের কারনে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হচ্ছে। বরিশাল ওয়েস্ট জোনের তত্বাবধায়ক প্রকৌশলী ইখতিয়ার উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যাপারে কোন মন্তব্য না করে অফিসে চা খাওয়ার আমন্ত্রন করেন।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad