বরিশালের বোম্বাই মরিচ রপ্তানি হচ্ছে জাপানে - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালের বোম্বাই মরিচ রপ্তানি হচ্ছে জাপানে



মনবীর আলম সোহান . বরিশালে উৎপাদিত বোম্বাই মরিচ ঝাল আর গন্ধে অতুলনীয়। এই মরিচের একমাত্র আমদানিকারক দেশ জাপান। ২০১১ সাল থেকে জাপানে বোম্বাই মরিচ রপ্তানি করা হচ্ছে। জাপানে বোম্বাই মরিচ রপ্তানি করে প্রতিবছর বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশ। আগামী বছর মালয়েশিয়াও যুক্ত হবে আমদানিকারক দেশের তালিকায়। প্রতিবছর বরিশালের বানারীপাড়া পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার কুড়িয়ানার উৎপাদিত বোম্বাই মরিচ দেশে-বিদেশে বিক্রি করে শতকোটি টাকা আয় করছে কৃষক ব্যবসায়ীরাএকসময়ে ঘরোয়া চাহিদা পূরণের জন্য বাড়ির আঙিনায় এবং ঘরের কোনায় বোম্বাই মরিচের দু-একটি গাছ লাগানো হতো। দেশে-বিদেশে বোম্বাই মরিচের চাহিদা থাকায় এখন বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে বোম্বাই মরিচের চাষ হচ্ছে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর-কুড়িয়ানা, ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলী এবং বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার মলুহার এলাকার এমন কোনো বাড়ি পাওয়া যাবে না, যে বাড়িতে বোম্বাই মরিচের চাষ না হয়। ওই সব এলাকার কৃষিজমি, রাস্তার পাশে, বাড়ির উঠানে মরিচগাছ লাগানো যেন মানুষের নেশায় পরিণত হয়েছে। পতিত জমি ভরাট করে বড় বড় বাগান তৈরি করছে অঞ্চলের বোম্বাই মরিচের গুণ মান ভালো হওয়ায় প্রতিবছর তাকিউসি নামে জাপানের এক ব্যবসায়ী মরিচবাগান দেখে যান। এর পরে তিনি মরিচের চাহিদার কথা জানিয়ে যান। সেই অনুযায়ী বাংলাদেশে রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলা অ্যাগ্রো মরিচ কৃষকদের কাছ থেকে মরিচ সংগ্রহ করে। পরে তাদের ফ্যাক্টারিতে মরিচ শুকিয়ে মেশিনের মাধ্যমে গুঁড়া করে প্যাকেটজাত করে জাপানে পাঠিয়ে দেয় বাংলা অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কামাল হোসেন চৌধুরী কালের কণ্ঠকে বলেন, জাপানে বোম্বাই মরিচের প্রচুর চাহিদা রয়েছে। বিশেষ করে জাপানের প্রস্তুতকৃত খাবারে বোম্বাই মরিচের ব্যবহার বেশি করা হয়। ছাড়া দৈনন্দিন খাবারেও বোম্বাই মরিচ ব্যবহার করা হয়। বিশ্বে অন্যান্য দেশের উৎপাদিত মরিচের চেয়ে অঞ্চলের মরিচের ঝাল সুগন্ধি থাকায় এর কদর বিদেশিদের কাছে বৃদ্ধি পাচ্ছে। মালয়েশিয়ার এক আমদানিকারকের সঙ্গে কথা চলছে। ভবিষ্যতে ওই ব্যবসায়ীও বরিশাল অঞ্চলের বোম্বাই মরিচ তাঁদের দেশে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন বরিশালের কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, দক্ষিণাঞ্চলে বরিশালের বানারীপাড়া, ঝালকাঠি সদর, পিরোজপুরের স্বরূপকাঠিতে বাণিজ্যিকভাবে বোম্বাই মরিচের চাষ হচ্ছে। এর মধ্যে স্বরূপকাঠির কুড়িয়ানায় ৩২৫ একর, ঝালকাঠি সদরের গাভা, রামচন্দ্রপুর, কীর্তিপাশা নবগ্রাম ইউনিয়নে ৩৭৫ একর এবং বানারীপাড়ার ইলুহার, বিশারকান্দি, উদয়কাঠি সৈয়দকাঠি ইউনিয়নে প্রায় ১০০ একর জমি রয়েছে। এই তিন উপজেলায় প্রায় পাঁচ হাজার মানুষ মরিচ চাষের সঙ্গে জড়িতস্বরূপকাঠি উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল্লাহ বলেন, উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের ১৬টি এবং পার্শ্ববর্তী উপজেলা বানারীপাড়ার ইলুহার ইউনিয়নের মলুহারসহ সাতটি গ্রামে বাণিজ্যিক ভিত্তিতে বোম্বাই মরিচের চাষ হচ্ছে। প্রতি একর বাগানে চার থেকে সাড়ে চার হাজার মরিচের চারা লাগানো হয়। প্রতিটি চারায় মৌসুমে দেড় থেকে দুই মরিচ পাওয়া যায়। প্রতি পিস মরিচ কৃষকরা ৩০ থেকে ৫০ পয়সা দামে বিক্রি করে। ফলন ভালো হলে বছরে এক একর জমি থেকে প্রায় দেড় লাখ থেকে দুই লাখ টাকা আয় হয়। তিনি জানান, অঞ্চলে উৎপাদিত বোম্বাই মরিচ তিন বছর ধরে জাপানে রপ্তানি করা হচ্ছে

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad