আগৈলঝাড়া প্রতিনিধি. অসামাজিক কাজের সময় হাতেনাতে আটক করে পরকীয়া প্রেমিক যুগলকে গণধোলাই দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে জেলার আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রামে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কার্তিক জয়ধরের পুত্র এক সন্তানের জনক ফটিক জয়ধরের (৪০) সাথে দীর্ঘদিন থেকে পরকীয়া সম্পর্ক চলে আসছিল প্রতিবেশী দুলাল জয়ধরের স্ত্রী দুই সন্তারে জননী পলিনা জয়ধরের (৩০)। পলিনার স্বামী ঢাকা থাকার সুযোগে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে পলিনার বসত ঘরে প্রেমিক যুগল অসামাজিক কাজে লিপ্ত হয়। এসময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা বাড়ির লোকজন তাদের হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা পরকীয়া প্রেমিক যুগলকে উদ্ধার করে বাশাইল লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি করেছে।
No comments:
Post a Comment