বরিশাল ডিবি পুলিশ বিদেশী পিস্তল ও গুলি সহ ডাকাতের ১ সদস্যকে আটক করেছে। এছাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রনে ঘুড়ে দাড়িয়েছে ৪ থানা পুলিশ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশাল ডিবি পুলিশ বিদেশী পিস্তল ও গুলি সহ ডাকাতের ১ সদস্যকে আটক করেছে। এছাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রনে ঘুড়ে দাড়িয়েছে ৪ থানা পুলিশ




শামীম আহমেদ .বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ডাকাতী কাজে ব্যবহত ১টি বিদেশী অটোমেটিক পিস্তল, রাউন্ড গুলি সহ ডাকাত সদস্যকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। এছাড়া নগরীতে মাদক দ্রব্য সহ অপরাধ নিয়ন্ত্রন রাখতে ঘুড়ে দাড়িয়েছে থানা পুলিশ। গত ১মাসে উদ্বার করা হয়েছে বিপুল পরিমান মাদক দ্রব্য। অন্যদিকে নগরীর যানজট মুক্ত রাখার পাশাপাশি ট্রাফিক বিভাগ হাজার ৬শত ৭৪টি মামলার অনুকুলে জরিমানার মাধ্যমে ২৮ লক্ষ, ২০ হাজার,৭শত ৪০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যলয়ে এক সংবাদ সম্মেলনের সময় প্রশাসনের পক্ষ থেকে দেয়া প্রেস নোটে এসব তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন  অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান (উত্তর) উপ-পুলিশ কমিশনার মোঃ গোলাম রউফ খান (দক্ষিন), ডিসি ট্রাফিক উত্তম কুমার পাল,ডিসি ডিবি সিরাজুল ইসলাম ভূইয়া সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা গন। প্রশাসনের পক্ষ থেকে দেয়া প্রেস নোট সূত্রে জানা যায় গত মাসে ১লা এপ্রিল থেকে ১১ইমে পর্যন্ত মেট্রোপলিটনস্থ ৪থানা গোয়েন্দা (ডিবি) পুলিশ নগরীতে অভিযান চালিয়ে  হাজার ৭শত৭৬পিচ ইয়াবা ট্যাবলেট, ১শত৫২ পিচ অ্যাম্পুল,জি-মরফিন ইনজেকশন,৩কেজি ৫শতগ্রাম গাঁজা, তশত ৫০মিলিঃ বিদেশী মদ, ৪লিটার চোলাই মদ, ১টি বগি দা, ২টি দা, ১ছোড়া, ২টি চাকু, মাদক পরিবহন কাজে ব্যাবহত ২টি মোটর সাইকেল সহ পরিত্যাক্ত অবস্থায় আরো ২টি মোটর সাইকেল উদ্বার করা হয়। অভিযানকালে মাদক দ্রব্য উদ্বার করাকালীন সময়ে মাদক ব্যাবসার সাথে জড়িত থাকার অপরাধে ১শত২৫জন মাদক ব্যাবসায়ীকে গ্রেপতার করে আদালতের মাধ্যমে জেল হগাজতে প্রেরন করা হয়েছে। এসময় নগরীর থানায় পুলিশ প্রশাসন বাদী হয়ে ১শত৭টি মামলা দায়ের করেছে।অন্যদিকে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমানের নির্দেশক্রমে ডিসি ট্রাফিক উত্তম কুমার পালের পরিচালনায় নগরীর যানজট মুক্ত রাখা সহ অবৈধ মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে হাজার ৬শত৭৪টি মামলার অনকুলে ২৮ লক্ষ ২০ হাজার, ৭শত৪০টাকা জরিমানার মাধ্যমে রাজস্ব আদায় করা হয়েছে। এছাড়া অন্যদিকে নবাগত উপ- পুলিশ কমিশনার (ডিবি) মোঃ মোয়াজ্জেম হোসেন ভূইয়ার নির্দেশক্রমে সহকারী পুলিশ কমিশনার মোঃ নাসির উদ্দিন মল্লিকের তদারকিতে ডিবি পুলিশ পরিদর্শক কাজী মাহাবুবর রহমান, এস আই দেলোয়ার হোসেন (পিপিএম), সঙ্গীয় অফিসার সহ একদল সদস্য এয়ারপোর্ট থানাধীন ২৩ই এপ্রিল পেনাল কোডের ডাকাতী ঘটনার সাথে জড়িত সক্রিয় সদস্য মোঃ রাসেদ হাওলাদারকে নগরীর কাউনিয়া থানাধীন এলাকার শহীদ আঃ রব সেরনিয়াবাত কলেজের পিছন থেকে গ্রেপতার করা হয়। এসময় রাসেদের স্বীকারোক্তি অনুযায়ী ছাতিয়া গ্রাম থেকে ডাকাতী কাজে ব্যাবহত ১টি বিদেশী অটোমেটিক পিস্তল রাউন্ড গুলি উদ্বার করা হয়। এব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে ১১ই মে এয়ারপোর্ট থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad