আগৈলঝাড়ায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু : আহত-৩ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

আগৈলঝাড়ায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু : আহত-৩



আগৈলঝা প্রতিনিধি. বরিশালের আগৈলঝাড়ায় ধান কাটার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। পাশাপাশি এসময় আহত হয়েছে আরো তিন শ্রমিক। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের বেলাল তালুকদারের জমিতে ১০জন শ্রমিক ধান কাটছিল। ওইসময় আকস্মিক বজ্রপাতে চারজন শ্রমিক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক খোকন প্রামানিক (২৮) মৃত ঘোষণা করেন। বজ্রপাতে নিহত খোকন প্রামনিক কুষ্টিয়া জেলার খোকসা থানার গফরগাঁও গ্রামের আলতাফ প্রামানিকের ছেলে। অপরদিকে আহত অপর তিন শ্রমিককে হাসপাতালেই চিকিৎসা দেয়া হয়। খোকনের মরদেহ নিয়ে তার সহকর্মীরা গ্রামের বাড়ির উদ্যেশ্যে রওয়ানা হয়েছেন বলে জানিয়েছেন জমির মালিক বেলাল তালুকদার

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad