বরিশালে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার



উজিরপুর প্রতিনিধি   জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরের উত্তর পাশের পেশকার বাড়ি সংলগ্ন সন্ধ্যা নদীতে ভাসমান অবস্থায় আজ ০৯/০৫/১৮ বুধবার দুপুরে হুমায়ুন কবির মুন্সী (৩২) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হুমায়ুন কবির শিকারপুর বন্দর ব্যবসায়ী কমিটির সভাপতি হেমায়েত মুন্সীর ছোট ভাই মুন্ডুপাশা গ্রামের মৃত কাসেম মুন্সীর পুত্র। উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার জানান, বুধবার দুপুর একটার দিকে স্থানীয় কিশোররা নদীতে গোসল করতে গিয়ে ভাসমান লাশ দেখে চিৎকার শুরু করে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি পুলিশকে জানায়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের পর স্বজনরা হুমায়ুন কবিরের লাশ সনাক্ত করেন। ওসি আরও জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি শিকারপুর ডিগ্রী কলেজ সংলগ্ন একটি ইটের ভাটা থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের খালা করিমুন নেছা জানান, বুধবার সকাল দশটার দিকে শিকারপুর ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় বসে হুমায়ুন কবিরের সাথে তার কথা হয়েছে। এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড বলেও তিনি উল্লেখ করেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad