আলোচিত গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ আটজনের বিরুদ্ধে চার্জশীট দাখিল - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

আলোচিত গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ আটজনের বিরুদ্ধে চার্জশীট দাখিল



বায়ান্নোর বাংলা ডেস্ক . জেলার আলোচিত পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে গণধর্ষণ করে তা ভিডিও চিত্র ধারণের মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চাঁদা আদায় করেও ভিডিও ছড়িয়ে দেয়ার মামলায় এক ইউপি সদস্যসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ। আদালতের বিচারক মামলার অন্যতম আসামি ইউপি সদস্য শামীম তালুকদারসহ চারজনের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের। আদালত সূত্রে জানা গেছে, বুধবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলার ধার্য তারিখে জামিনে থাকা মামলার অন্যতম আসামি ইউপি সদস্য শামীম তালুকদার তার সহযোগী মিজান সরদার, ইলিয়াস সরদার, মাঈনুদ্দিন সরদার হাজির হলে আদালতের বিচারক তাদের জামিন আদেশ বাতিল করেন। মামলার অন্য চার আসামি মুন্না তালুকদার, খবির সরদার, মিলন হাওলাদার নয়ন হাওলাদার জেলহাজতে রয়েছে। আলোচিত মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) খোন্দকার আবুল খায়ের বরিশালের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দাখিল করা চার্জশীটের বরাত দিয়ে জানান, কান্দিরপাড় গ্রামের কুয়েত প্রবাসীর কন্যা স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর দুপুরে প্রতিবেশী চার বন্ধুর সাথে নৌকায় শাপলা তুলতে তুলতে চৌদ্দমেদা বিলে যায়। নৌকা থেকে কৌশলে বিলের মধ্যকার সেলিমের ভিটায় নিয়ে যায় স্থানীয় অপরাধ জগতের গডফাদার, পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইউপি সদস্য শামীম তালুকদার তার সহযোগীরা। একপর্যায়ে ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয়। পরবর্তীতে গণধর্ষণের শিকার ওই ছাত্রীকে পুনরায় তার সাথে যাওয়া প্রতিবেশী বন্ধুদের দিয়ে ধর্ষণ করিয়ে সেই দৃশ্য ভিডিও ধারণ করে পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা চাঁদা উত্তোলন করেও ভিডিও চিত্র ছড়িয়ে দেয়া হয়। ওই ঘটনায় ধর্ষিতা শিক্ষার্থী বাদী হয়ে রাজিহার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শামীম তালুকদার, মজিদ তালুকদারের ছেলে মুন্না তালুকদারসহ আটজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন (যার নং-১০ (২৭--১৭) আলোচিত গণধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) খোন্দকার আবুল খায়ের ভিক্টিমের ডাক্তারী পরীক্ষার রিপোর্ট, স্বাক্ষীদের আদালতে জবানবন্দী প্রদান এবং প্রকাশ্য গোপনে দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমানিত হওয়ায় সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র এবং নয়ন হাওলাদারের বয়স কম হওয়ায় (১৫) তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে দোষীপত্র দাখিল করেন। বিজ্ঞ আদালত গত মে আগৈলঝাড়া থানার ২৯নং অভিযোগপত্র গ্রহণ করেন।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad