বরিশালে মাদকসহ কাউন্সিলরের মেয়ে আটক - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে মাদকসহ কাউন্সিলরের মেয়ে আটক



শামীম আহমেদ ইয়াবা ট্যাবলেট, জি-মরফিন ইনজেকশনসহ সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ হান্নু মিয়ার কন্যা ফাবিহা মিনহা বর্ষাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এরপূর্বে সকাল সাতটার দিকে নগরীর ফলপট্টি মোড় থেকে ১০ পিচ ইয়াবা দুইটি মরফিন ইনজেকশনসহ কোতোয়ালী মডেল থানার এসআই মহিউদ্দিন বর্ষাকে আটক করে। এসআই মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বর্ষাকে আটক করে তার সাথে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে ইয়াবা মরফিন উদ্ধার করা হয়। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটককৃত বর্ষাকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এসআই আরও জানান, এর আগেও একাধিকবার মাদক নিয়ে বর্ষা তার অপর দুই বোনকে পুলিশ আটক করেছিলেন।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad