বরিশালে কৃষকের নামে ভুয়া কাগজ বানিয়ে কৃষি ঋণ উত্তোলণ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে কৃষকের নামে ভুয়া কাগজ বানিয়ে কৃষি ঋণ উত্তোলণ



শামীম আহমেদ ইউপি সদস্য কৃষি ব্যাংক কর্মকর্তার যোগসাজসে গ্রামের দরিদ্র কৃষকের নামে ভুয়া কাগজপত্র তৈরি করে কৃষি ঋণ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের। ঘটনায় ভূক্তভোগী দরিদ্র কৃষক খলিল চাপরাশি ন্যায় বিচারের আশায় স্থানীয় গ্রাম আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১২ সালে কৃষি ব্যাংক  গৌরনদী শাখার তৎকালীন কর্মকর্তার সাথে আতাত করে বার্থী ইউনিয়নের সাবেক সদস্য মোহন লাল চক্রবর্তী উত্তর মাদ্রা গ্রামের দরিদ্র কৃষক খলিল চাপরাশির নামে ভুয়া কাগজপত্র তৈরি করে ২০ হাজার টাকা ঋণ উত্তোলণ করেন। যা বর্তমানে সুদে আসলে ৪০ হাজার টাকা হয়েছে। অতিসম্প্রতি কৃষি ব্যাংক থেকে টাকা পরিশোধের জন্য কৃষক খলিল চাপরাশির বাড়িতে নোটিশ পাঠানোর পর মোহন লাল চক্রবর্তীর জালিয়াতির বিষয়টি ধরা পরে। ঘটনায় দরিদ্র কৃষক খলিল চাপরাশি ন্যায় বিচারের আশায় অভিযুক্ত মোহন লাল চক্রবর্তীর বিরুদ্ধে বার্থী ইউনিয়ন গ্রাম আদালতে একটি মামলা দায়ের করেছেন।


No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad