আগৈলঝাড়া প্রতিনিধি . জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে শুক্রবার সকালে শিক্ষা বৃত্তি প্রদাণ করা হয়েছে। বিদ্যালয়ের সাবেক ছাত্র ও সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন কল্যাণ ট্র্যাস্টের উদ্যোগে বিদ্যালয়ের হল রুমে পিএসসি, জেএসসি ও এসএসসি’র ৫৫ জন মেধাবী শিক্ষার্থীদের
বৃত্তি প্রদান করা হয়। প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ছরোয়ার দাড়িয়া, ইসতিয়াকুর রহমান শাহীন, ছাত্র
অভিভাবক কাজল দাশগুপ্ত, সুশান্ত
কর্মকার, শিক্ষক
মাহমুদ আলম মিঠু প্রমুখ।
No comments:
Post a Comment