বায়ান্নোর বাংলা ডেস্ক . বরিশাল নগরের পলাশপুর থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার
(১০ মে) সকালে পলাশপুরে নতুন ব্রীজ সংলগ্ন এলাকার একটি বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মৃত শাহানাজ বেগম (৩৫) ওই এলাকার বাসিন্দা ও রাজমিস্ত্রী হালিম হাওলাদারের প্রথম স্ত্রী।প্রতিবেশীর জানায়, হালিম হাওলাদার গোপনে দ্বিতীয় বিয়ে করার পর থেকে প্রথম স্ত্রীর তেমন কোন খোজ খবর রাখতেন না এবং আসতেন ও না। এ নিয়ে উভয়ের মধ্যে মনমালিন্য ছিলো। ধারাবাহিকতায় আজ সকালে শাহানাজ বেগম নিজ ঘরের ভেতরে থাকা ভ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।
No comments:
Post a Comment