শামীম আহমেদ. বরিশাল ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আয়োজনে আজ সোমবার দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের
২৮ নং ওয়ার্ডের দিয়াপাড়া গ্রামে মোঃ জাহাঙ্গির সিকদারের প্রদর্শনী পল্লট জমির হাইব্রিড সাথি ধান কর্তন উপলক্ষে শস্য কর্তন অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন কৃষকের উপস্থিতিতে শস্য কর্তন অনুষ্ঠানে বরিশাল জেলা ব্রাক প্রতিনিধি রিপন চন্দ্র মন্ডল, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বরিশাল কৃর্ষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ছিলেন কৃষিবিদ হরিদাস শিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ফাহিমা হক, বরিশাল
মেট্রো কৃষি কর্মকর্তা, বরিশাল,
কৃষিবিদ সুমন সিকদার, উপ- সহকারী কৃর্ষি কর্মকর্তা মোঃ আতিকুর রহমান। ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির সহায়তায় দিয়াপাড়া গ্রামে প্রদর্শনী প্লট হিসেবে কৃষক মোঃ জাহাঙ্গিও সিকদার ৮০ শতাংশ জমিতে হাইব্রিড সাথি ধান চাষাবাদ করেন। উক্ত জমিতে শস্য কর্তনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক এর সম্মূখে ১ শতাংশ জমির ধান কর্তন করে তা মারাই করার পর দেখা যায় একর প্রতি ধানের ফলন হয়েছে ১০০ মন যা স্বাভাবিকের তুলনায় অনেকগুন বেশী। উক্ত জমিতে রোপন পরবর্তী জৈবিক পদ্ধতিতে পোকা দমন ব্যবস্থা করা হয়। কৃষক/ কৃষানীদের উন্নত শস্য ব্যবস্থাপনা ও শস্য বিন্যাস প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে খাদ্যে স্বয়ং সম্পূর্নতা অর্জন করার লক্ষেই ব্র্যাকের এ কর্মসূচি কাজ করে যাচ্ছে। প্রধান অতিথি বলেন, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে আবাদযোগ্য জমির পরিমান কমে যাওয়া স্বত্বেও কৃষি গবেষনা ইনেস্টিটিউটের
নতুন নতুন ভেরাইটি উদ্ভাবনের ফলে আজ আমরা খদ্যে স্বয়ংসম্পূর্ন। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে ব্র্যাকের ভূমিকা প্রশংসনীয়। শস্যকর্তন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোকাদ্দেস হোসেন, কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি, বরিশাল ও স্থানীয় এলাকাবাশী।

No comments:
Post a Comment