১১ দফা দাবিতে বরিশালে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

১১ দফা দাবিতে বরিশালে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন



বায়ান্নোর বাংলা ডেস্ক . শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে বরিশাল মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে শিক্ষক-কর্মচারীরা। শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির ব্যানারে বৃহষ্পতিবার (১০ মে) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে কর্মসূচী পালন করা হয়। আঞ্চলিক শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মোজাম্মেল হক, রেজাউল করিম, আমিনুর রহমান খোকন প্রমুখ। এসময় বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ভাগ প্রবৃদ্ধি, পেনশন চালু, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া চিকিৎসা ভাতাসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখান জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad