বরিশালে বজ্রপাতে নিহতর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে বজ্রপাতে নিহতর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান



শামীম আহমেদ জেলার আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া এলাকার চৌদ্দমেদা বিলে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত খোকন প্রামানিকের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে প্রশাসন। জানা গেছে, জেলা প্রশাসকের তহবিল থেকে মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার বজ্রপাতে নিহত খোকনের ভাই সুমনের হাতে নগদ ১০হাজার টাকার সরকারী অনুদান প্রদান করেন। এসময় রাজিহার ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, ইউপি সচিব গৌতম পাল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মঙ্গলবার ভোরে চেঙ্গুটিয়া গ্রামের বেল্লাল তালুকদারের চৌদ্দমেদা বিলের জমিতে ধান কাটার সময় খোকন প্রামানিক বজ্রপাতে নিহত তিন শ্রমিক আহত হন। নিহত খোকন কুষ্টিয়া জেলার খোকসা থানার গফরগাঁও এলাকার আলতাফ প্রামানিকের পুত্র।


No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad