শামীম আহমেদ.
ডাকসু
সহ দেশের
সকল শিক্ষা
প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেয়ার
দাবী ও
শিক্ষা মন্ত্রালয়
থেকে শিক্ষা
প্রতিষ্ঠানের সকলস্তরের দূর্নীতি বন্ধ,শিক্ষা
আইন করে
কোচিং-গাইড
বাণিজ্য বন্ধ
করা সহ
৬ দফা
দাবী বাস্তবায়ন
করার
আহবান জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন
করেছে ছাত্র
মৈত্রী বরিশাল
মহানগর ও
জেলা কমিটি।আজ
শনিবার সকাল
১১ টায়
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নগরীর
সদররোডে এ
কর্মসূচি পালন
করে।ছাত্র মৈত্রী বরিশাল মহানগর কমিটির
সভাপতি শামীম
শাহরুখ তমালের
সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য
রাখেন বরিশাল
জেলা কমিটির
সভাপতি মিন্টু
দে,আল-মামুন রাব্বি,এমরান নুর
মিনার,মোঃ
আল ইব্রাহিম
রাজিব,সোহাগ,পলাশ, রাসেল
প্রমুখ।
ছাত্র
মৈত্রী মহানগর
ও জেলা
সংগঠনের শিক্ষার্থী
সদস্যরা মানববন্ধন
কর্মসূচিতে দাড়িয়ে এসময় বলেন অবিলম্বে
ছাত্র মৈত্রীর
৬ দফা
দাবী মেনে
নিয়ে শিক্ষাঙ্গনে
একটি সুষ্ঠ
পরিবেশ ফিরিয়ে
আনার জন্য
সরকারের প্রতি
আহবান জানান
তারা।
No comments:
Post a Comment