শামীম আহমেদ.
কু-প্রস্তাবে রাজি
না হওয়ায়
স্থানীয় চিহ্নিত
বখাটে এক
স্কুল ছাত্রীকে
অ্যাসিড নিক্ষেপের
ঘটনায় শুক্রবার
রাতে থানায়
মামলা দায়ের
করা হয়েছে।
পুলিশ বখাটেকে
গ্রেফতার করে
শনিবার দুপুরে
আদালতের মাধ্যমে
জেলহাজতে প্রেরণ
করেছে। ঘটনাটি
জেলার হিজলা
উপজেলার মেমানিয়া
ইউনিয়নের ইন্দুরিয়া
গ্রামের।ঘটনায় শিকার ছাত্রী মুক্তা আক্তার
(১৬) ওই
গ্রামের আলী
আহম্মেদ হাওলাদারের
কন্যা ও
স্থানীয় মোস্তাফিজুর
রহমান মাধ্যমিক
বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। মুক্তার
বাবা জানান,
একই গ্রামের
আকবর আলী
রাঢ়ীর বখাটে
পুত্র সোলায়মান
হোসেনের কু-প্রস্তাবে রাজি
না হওয়ায়
বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে
বখাটে সোলায়মান
(২৫) কৌশলে
মুক্তার মুখে
অ্যাসিড নিক্ষেপ
করে। ঘটনার
পর পরই
বখাটেকে হাতেনাতে
আটক করে
পুলিশের কাছে
সোপর্দ করা
হয়। স্বজনরা
গুরুতর অবস্থায়
মুক্তাকে উদ্ধার
করে উপজেলা
হাসপাতালে ভর্তি করেন।তবে গ্রেফতারকৃতর স্বজনদের
দাবি পূর্ব
বিরোধের জের
ধরে প্রতিপক্ষকে
ঘায়েল করতে
ছাত্রীর মুখে
অন্যকোনো তরল
পদার্থ মেখে
অ্যাসিড নিক্ষেপের
নাটক সাজানো
হয়েছে। হিজলা
থানার ওসি
মাকসুদুর রহমান
বলেন, স্কুল
ছাত্রী মুক্তা
আক্তারের ওপর
অ্যাসিড নিক্ষেপের
অভিযোগ এনে
তার পিতা
আলী আহম্মেদ
হাওলাদার থানায়
লিখিত অভিযোগ
দায়ের করেছেন।
এ ঘটনায়
পুলিশী তদন্ত
চলছে।
No comments:
Post a Comment