বায়ান্নোর বাংলা ডেস্ক .
জেলার আগৈলঝাড়া উপজেলায়
এক স্কুল
ছাত্রী ও
এক বৃদ্ধার
লাশ উদ্ধার
করেছে পুলিশ।
এ ঘটনায়
থানায় পৃথক
মামলা দায়ের
করা হয়েছে।থানার
ওসি আব্দুর
রাজ্জাক মোল্লা
জানান, শুক্রবার
রাতে উপজেলার
পশ্চিম রাজিহার
গ্রাম থেকে
মৃত অমূল্য
বড়ালের স্ত্রী
শেফালী রানীর
(৭০) লাশ
উদ্ধার করা
হয়। ওই
বৃদ্ধা গলায়
রশি দিয়ে
আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা
দাবি করলেও
পুলিশের ধারণা
তাকে হত্যার
পর লাশ
ঝুলিয়ে রাখা
হয়েছে। অপরদিকে
উজিরপুরের কারফা পাবলিক একাডেমীর ষষ্ট
শ্রেণির ছাত্রী
প্রিয়ন্তি বিশ্বাস (১১) শুক্রবার বিকেলে
গলায় ফাঁস
লাগিয়ে আত্মহত্যা
করেছে। পরিবারের
সদস্যরা প্রিয়ন্তি
বিদ্যুতায়িত হয়েছে বলে প্রচার করে
আগৈলঝাড়া উপজেলা
হাসপাতালে নিয়ে আসার পর ওইদিন
সন্ধ্যায় কর্তব্যরত
চিকিৎসক প্রিয়ন্তিকে
মৃত বলে
ঘোষণা করেন।
পুলিশ জানায়,
প্রিয়ন্তি কারফা গ্রামের দিনমজুর নগেন্দ্র
নাথ বিশ্বাসের
কন্যা। শুক্রবার
রাতেই উজিরপুর
থানা পুলিশের
সহায়তায় খোঁজ
নিয়ে জানা
গেছে, প্রিয়ন্তি
গলায় ফাঁস
লাগিয়ে আত্মহত্যা
করেছে। উভয়
ঘটনায় থানায়
মামলা দায়েরের
পর দুটি
লাশের ময়নাতদন্তের
জন্য শনিবার
সকালে বরিশাল
মর্গে প্রেরণ
করা হয়েছে।
No comments:
Post a Comment