বরিশালে বাস চলাচল স্বাভাবিক হলেও ৮ টি রুট বন্ধ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে বাস চলাচল স্বাভাবিক হলেও ৮ টি রুট বন্ধ



বায়ান্নোর বাংলা ডেস্ক .  বরিশাল-থেকে অভ্যন্তরীন দুরপাল্লার রুটে বাস চলাচল স্বাভাবিক দেখা গেছে। গতকাল সোমবার সকাল থেকে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ রূপাতলী মিনিবাস টার্মিনাল থেকে বাস চলাচল আগের মত শুরু হয়। তবে বৃষ্টি বিঘ্নিত সকালে দুরপাল্লার বাসের যাত্রীদের তেমন একটা ভীড় দেখা যায় যায়নি। আর অভ্যন্তরীন রুটে আগের সময়ের মতোই সকাল থেকে যাত্রী হচ্ছে বলে জানিয়েছেন কাউন্টার ইনচার্জরা। বরিশালের নথুল্লাবাদের সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার আনিসুর রহমান জানান, সকাল থেকেই ঢাকাগামী বাসগুলো যাত্রী নিয়ে রওয়ানা দিচ্ছে। তবে যাত্রীদের সংখ্যা অনেকটাই কম। খোঁজ নিয়ে জানা গেছে,একই অবস্থা বিরাজ করছে বিভিন্ন রুটের পরিবহনগুলোতেও। তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীচাপ বাড়ছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। অপরদিকে নতুল্লাবাদ থেকে যথানিয়মে প্রতিদিনের মতো সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। আর রুপাতলী বাসস্ট্যান্ড থেকে টানা তিনদিন বন্ধ থাকার পরে বাস চলাচল শুরু হয়েছে। সকাল থেকেই পটুয়াখালী বরগুনা জেলার বিভিন্ন রুটে যাত্রী নিয়ে বাসগুলো গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আবার পটুয়াখালী থেকে বরিশালসহ দুরপাল্লার সকল রুটেও বাস চলাচল শুরু হয়েছে। সকল রুটে সকাল থেকেই বাসে যাত্রীদের চাপও ছিলো আগের মতোই। তবে মালিক সমিতির পূর্ব বিরোধের জের ধরে সকালে বরিশাল থেকে ঝালকাঠির উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওয়ানা বাসগুলোকে ফেরত পাঠিয়েছে ঝালকাঠি মালিক শ্রমিক সমিতির নেতৃবৃন্দ। তাই বর্তমানে বরিশাল থেকে ঝালকাঠিসহ মোট টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন রুপাতলীস্থ বাস শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক মোঃ সেলিম। ঝালকাঠী থেকে বরিশাল আসা যাত্রী হামিদা বেগম বলেন,আন্দোলনের কারনে বাস বন্ধ ছিলো তাতে আমাদের আসা যাওয়ায় অনেক কষ্ঠ হয়েছে। কিন্তু আজ সব জায়গায় বাস চলাচল শুরু হয়েছে। তারপরও বরিশাল আসতে হয়েছে মাহেন্দায় করে। বাস বন্ধ হওয়ায় ভোগান্তির পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। আসতে হচ্ছে ভেঙ্গে অটো অথবা মাহেন্দায় করে।


No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad