বিএমএ বরিশাল জেলা’র সভাপতি ইসতিয়াক, সম্পাদক শাহিন - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বিএমএ বরিশাল জেলা’র সভাপতি ইসতিয়াক, সম্পাদক শাহিন



বিএমএ বরিশাল জেলা’র সভাপতি ইসতিয়াক, সম্পাদক শাহিন
৫২র বাংলা রিপো©ট .   বাংলাদেশে মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) বরিশাল জেলা শাখায় নির্বাচন ছাড়াই বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন প্রার্থীরা। বাংলাদেশে মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ২০১৮-১৯ এর কার্যনির্বহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন ও সাধারণ সম্পাদক পদে বহাল থাকছেন ডাঃ মোঃ মনিরুজ্জামান শাহিন।পাশাপাশি সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক ডাঃ মোঃ তৈয়বুর রহমান ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ সৈয়দ মাকসুমুল হক। রোববার বেলা ১২ টায় মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষনা দেন প্রধান নির্বাচন কমিশনার আধ্যাপক ডাঃ মানবেন্দ্র সরকার। নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, যুগ্ম সম্পাদক হয়েছেন ডাঃ এ.জে.এম. ইমরুল কায়েস, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ মাসরেফুল ইসলাম সৈকত, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ শাহ মোঃ ফজলে রহমান খান, দপ্তর সম্পাদক ডাঃ শোভন বাড়ৈ, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক ডাঃ মোঃ জাহিদ হাসান, সাংস্কৃতিক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডাঃ শিরিন সাবিহা তন্নি, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডাঃ মোঃ বকতিয়ার আল মামুন। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ডাঃ মুঃ কামরুল হাসান সেলিম, ডাঃ হাওয়া আখতার জাহান, ডাঃ শিখা রানী সাহা, ডাঃ এসএম সারওয়ার, ডাঃ বিপ্লব কুমার দাস, ডাঃ মাহবুব মোর্শেদ রানা, ডাঃ সুদীপ কুমার হালদার, ডাঃ নূরুন্নবী তুহিন, ডাঃ নাহিদ হাসান ও ডাঃ মোঃ মশিউর রহমান। আর এরা সবাই ক্ষমতাশীন আওয়ামী লীগ সমর্থিত স্বাধিনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) প্যানেলের প্রার্থী। উল্লেখ্য গত ১৭ ডিসেম্বর ২৩টি পদে মোট  ৪৭টি মনোনয়ন পত্র জমা হয়, তবে সাধারণ সম্পাদক পদে ১ টি মনোনায়নই জমা পরে। ২৩ ডিসেম্বর ২৪ জন মনোনয়ন পত্র প্রত্যহার করে নেয় । ফলে প্রতিটিতে একক প্রার্থী হওয়ায় স্বাচিপ প্যানেল বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হন। এদিকে আগামী ১১ জানুয়ারী বিএমএ বরিশাল জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। যে নির্বাচনে বরিশালে মোট ৫৩১ জন ভোটারের ভোট দেয়ার কথা ছিলো।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad