এসএসসিতে
বরিশালে ১৩৬৪ শিক্ষার্থী মেধা ও সাধারণ বৃত্তি পেয়েছে
৫২র বাংলা রিপো©ট
.
২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)
পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১ হাজার ৩৬৪ শিক্ষার্থীকে মেধা ও সাধারণ বৃত্তি
প্রদানের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যার মধ্যে মেধাবৃত্তি পেয়েছেন ৭০ জন
শিক্ষার্থী । এছাড়া সাধারন বৃত্তিপ্রাপ্তদের মধ্যে মহানগর এলাকায় ৮ জন, উপজেলায়
১৬৮ জন ও বিভাগে ১ হাজার ১১৮ জনকে বৃত্তি দেয়া হবে। শিক্ষাবোর্ডের ওয়েব সাইটে
প্রকাশিত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির
মাধ্যমে এ তথ্য জানা গেছে। মেধাবৃত্তির মধ্যে বরিশাল জেলায় ৩২, ঝালকাঠীতে ৭,
পটুয়াখালীতে ১১, বরগুনা ৬, পিরোজপুরে ৮ ও ভোলায় ৬ জনকে দেয়া হবে। একই সাথে জেলা
অনুযায়ি বরিশালে ৪শত, ঝালকাঠীতে ১২০, পটুয়াখালীতে ২০১, বরগুনা ১১০, পিরোজপুরে ১৪৪
ও ভোলায় ১৪৩ জনকে সাধারন বৃত্তি দেয়া হবে বলেও প্রকাশ করা হয়েছে। এতে
শিক্ষাবোর্ডের অধীনে প্রতি উপজেলায় ৪ জন করে শিক্ষার্থী সাধারন বৃত্তি পাবে। চলতি
বছরের জুলাই মাস হতে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত ২ বছর মেয়াদে এই বৃত্তি দেয়া হবে।
শুধুমাত্র নিয়মিত ছাত্রছাত্রীরাই বৃত্তি পাবে বলে উল্লেখ করা হয়। মেধাবৃত্তিতে মাসিক
৬০০ ও এককালীন অনুদান ৯০০ এবং সাধারণ বৃত্তিতে মাসিক ৩৫০ ও এককালীন ৪৫০ টাকা করে
প্রদান করা হবে।

No comments:
Post a Comment