বাল্য বিবাহ প্রতিরোধে ধর্মীয়নেতাদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বাল্য বিবাহ প্রতিরোধে ধর্মীয়নেতাদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত



বাল্য বিবাহ প্রতিরোধে ধর্মীয়নেতাদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ৫২র বাংলা রিপো©ট .  বরিশালে বাল্য বিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরের গড়িয়ারপাড়স্থ ব্রাক লানিং সেন্টার কার্যলয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেক্টর স্পেশালিস্ট গালর্স নট ব্রাইড সূবর্ণা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, জেলা ব্রাক ম্যানেজার কালা চাঁদ দাস অসিত ও শুভ এর নির্বাহী পরিচালক হাসিনা বেগম নিলা। অনুষ্ঠানে বরিশাল জেলার আগৈলঝাড়া, হিজলা, মুলাদী, মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জসহ ৫ উপজেলা থেকে পুরোহিত, মসজিদের ইমাম, হাফেজ ও মাওলানাগন উপস্থিত ছিলেন। কর্মাশালায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জন প্রতিনিধিরা একটু সচেতন হয়ে দায়ত্বি পালন করলে গ্রাম-গঞ্জে বাল্য বিবাহ শুন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব। কাজীরা বাল্যবিয়ের বিষয়ে দ্বিমত পোষন করলেও অনেকসময় প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিদের চাপে পরে তা পড়াতে হয়।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad