স্কুল শিক্ষার্থী হত্যাকারীদের শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

স্কুল শিক্ষার্থী হত্যাকারীদের শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন



স্কুল শিক্ষার্থী হত্যাকারীদের শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন
৫২র বাংলা রিপো©ট .   ক্রিকেট খেলা নিয়ে দ্বন্ধের জের ধরে ব্যাটের আঘাতে খুন হ্ওয়া স্কুলছাত্র আবির রবি দাসের হত্যাকারীদের অবিলম্বের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত পরিষদ বরিশাল বিভাগীয় ও জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় নগরের সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ, আবিরের সহপাঠী ও এলাকাবাসী অংশগ্রহহনে মানববন্ধ সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ বরিশাল বিভাগীয় শাখার সভাপতি জীবন রবি দাস। মানববন্ধন চলকালে বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. হিরন কুমার দাস মিঠু, বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুল, বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি এ.কে আজাদ, কিশোর কুমার দে প্রমুখ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ দলিত পরিষদ বরিশাল বিভাগীয় শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা শেফালী রানী দাসের বড় ছেলে আবির রবি দাসকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে বরিশাল নগরের এ.কে স্কুলের ছাত্র ছিলো, পাশাপাশি খুদে ক্রিকেটার হিসেবেও সবার কাছে পরিচিতো ছিলো।  আবির রবি দাসের হত্যাকারী মিরাজ সহ অন্যান্যদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তারা তার পরিবারের যথাযথ ক্ষতিপূরনের দাবি জানান। আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারসহ বিচারের আওতায় না আনলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারীও দেন বক্তারা।  মানববন্ধন শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে নগরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।  উল্লেখ্য, গত শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নগরের ফলপট্টি এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্ধের জের ধরে এ.কে স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র আবির রবি দাসের মাথায় ব্যাট দিয়ে সজোরে আঘাত করে তারই বন্ধু মিরাজ।  গুরুতর আহতাবস্থায় তাকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হলে তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরন করেন চিকিৎসকরা। পরদিন শনিবার (২৩ ডিসেম্বর) ভোররাতে  ঢাকায় বসে মারা যায় আবির। এ ঘটনায় আবিরের বাবা জয় রবি দাস বাদী হয়ে মিরাজ সহ ৪জনকে আসামী করে কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পাশাপাশি পুলিশের মিরাজের বাবা বাবুলকে আটক করলেও মামলার প্রধান আসামীকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad