জেএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে
জিপিএ-৫ এ বিপর্যয়
৫২র
বাংলা রিপো©ট
.
জুনিয়র স্কুল
সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে জিপিএ
৫ এর বিপর্যয় দেখা
দিয়েছে। গত বছরের থেকে
প্রায় অর্ধেক সংখ্যক পরিমান
জিপি-৫ এসেছে এবারের
ফলাফলে। এবারে মোট ৮
হাজার ৪৩১ টি জিপিএ-৫ এর মধ্যে
মেয়েরা পেয়েছে ৫ হাজার
২২৩ টি এবং ছেলেরা
৩ হাজার ২০৮ টি।
গত বছরে ৫ হাজার
৬৬০ জন ছেলে ও
৯ হাজার ৯১০ জন
সহ মোট ১৫ হাজার
৫৭০ জন জিপিএ-৫
পেয়েছিলো। ফলে এ বছর
জিপিএ ৫ এর সংখ্যা
কমেছে ৭ হাজার ১
শত ৩৯ টি ।
এছাড়া গতবছরের থেকে ১ দশমিক
০৬ পাশের হারও কমে
এ বছরে পাশের হার
৯৬ দশমিক ৩২। যা
গত বছর ছিলো ৯৭
দশমিক ৩৮। তবে সংখ্যার
দিক থেকে গতবছরের থেকে
এবছর পরীক্ষার্থী ও পাশের হার
কিছুটা বেশিই ছিলো। ২০১৭
সালের জেএসসি পরীক্ষায় বরিশাল
শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা
ছিল ১ লাখ ২২
হাজার ১২৪ জন থেকে
অংশগ্রহন করেছে ১ লাখ
১৮ হাজার ৩৯৭ জন শিক্ষার্থী। এরমধ্যে
পাশ করেছে ১ লাখ
১৪ হাজার ৩৫ জন। উত্তীর্ণদের
মধ্যে ৫৩ হাজার ২২৯
জন ছাত্র এবং ছাত্রী
সংখ্যা ৬০ হাজার ৮০৬
জন। অপরদিকে ২০১৬ সালের জেএসসি
পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে মোট
পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১
লাখ ১৭ হাজার ৫
শত ২০ থেকে অংশগ্রহন
করেছে ১ লাখ ১৩
হাজার ৭ শত ৪৭
জন শিক্ষার্থী। এরমধ্যে পাশ করেছে ১
লাখ ১০ হাজার ৭৭১
জন। উত্তীর্ণদের মধ্যে ৫২ হাজার
৪২২ জন ছাত্র এবং
ছাত্রী সংখ্যা ৫৮ হাজার
৩৪৯ জন। এ বিষয়ে
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা
নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম
বলেন, মূলত উপকূল বেষ্টিত
এলাকা হওয়ায় ও সৃজশনীল
প্রশ্নের কারনে ফলাফল কিছুটা
নিম্নমুখী। তবে ফলাফল বিপর্যয়
বা খারাপ হয়েছে বলা
যাবে না।
No comments:
Post a Comment