স্কুল
ছাত্র আবির হত্যা মামলার প্রধান আসামীর আত্মসমর্পন
৫২র বাংলা রিপো©ট
.
বরিশাল নগরে ব্যাট দিয়ে পিটিয়ে স্কুল ছাত্রকে
হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী আদালতে আত্মসমর্পন করেছে। বুধবার
দুপুরে বরিশাল শিশু আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে সে। আদালতের ভারপ্রাপ্ত
বিচারক ও চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. গোলাম ফারুক আত্মসমর্পনকারী মিরাজুল
ইসলাম মিরাজ স্বর্ণামতকে যশোরের কিশোর অপরাধ সংশোধনাগারে প্রেরনের নির্দেশ
দিয়েছেন। আত্মসমর্পনকারী ১৫ বছরের কিশোর মিরাজুল ইসলাম মিরাজ সর্ণামত বরিশাল নগরের
৯নং ওয়ার্ডস্থ ফলপট্টি এলাকার বাসিন্দা বাবুল স্বর্ণামতের ছেলে এবং সে তার বন্ধু
আবির দাস হত্যা মামলার নামধারী প্রধান আসামী। এর আগে গত ২২ ডিসেম্বর দুপুরে নগরের
ফলপট্টি এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে নগরের একে স্কুল থেকে এবার
জেএসসি পরীক্ষা দেয়া ছাত্র আবিরকে ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ওই দিনই তাকে
প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান
থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়। ২২ ডিসেম্বর দিবাগত রাতে সেখানেই
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় তার বাবা জয় রবি দাস বাদী হয়ে কোতয়ালি
মডেল থানায় চারজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

No comments:
Post a Comment