নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার
প্রতিষ্ঠা করতে হবে
৫২র বাংলা
রিপো©ট . নিরপেক্ষ
নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার
মোশারফ হোসেন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে
তাকে সাজা দেয়ার পায়তারা চালাচ্ছে আওয়ামীলীগ সরকার। কিন্তু মনে রাখতে হবে খালেদা
জিয়া ও বিএনপিকে বাদ দিয়ে এ দেশে আগামী নির্বাচন হতে দেয়া হবে না। আর শেখ হাসিনার
অধিনেও কোন নির্বাচন হতে দেয়া হবে না। বৃহস্পতিবার (২৮ই ডিসেম্বর) নগরের
অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত বরিশাল উত্তর জেলা বিএনপি’র কর্মীসভায় তিনি প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার ২০১৪
সালে মানুষের ভোট ছাড়া ক্ষমতায় গিয়েছে। যেহেতু তারা নির্বাচিত সরকার নয় তাই
স্বৈরাচারী আচরণ করছে। গায়ের জোড়ে ক্ষমতায় থাকার জন্য এদেশের গনতন্ত্রকে হত্যা
করেছে। আজ আওয়ামীলীগ দেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, তাদের ভয়ে কেউ
কথা বলছে না, অন্যায়ের প্রতিবাদ করার সাহস পাচ্ছে না । সকল প্রকার অধিকার ছিনিয়ে
নিয়েছে। তাহলে তারা গনতান্ত্রিক দল কিভাবে হয়। আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে তখনই
ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে যায়। তিনি বলেন, এই সরকারের কাছ থেকে দেশের জনগন
মুক্তি চায়, পরিবর্তন চায়। তাই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার
প্রতিষ্ঠা করতে হবে। একাদশ জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না। সংসদ ভেঙ্গে
এই নির্বাচনের আয়োজন করতে হবে। ড. খন্দকার মোশারফ হোসেন আরো বলেন, আগামী জাতীয়
নির্বাচনে জনগন সুষ্ঠভাবে ভোট দিতে পারলে এদের কারো জামানত থাকবে না। আর এটা জেনেই
তারা সংসদ সচল রেখে নির্বাচন করতে চায়। বরিশাল উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবা
উদ্দিন ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন
কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ন মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবুর
রহমান সরোয়ার। কর্মী সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান
বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক
সম্পাদক মাহাবুবুল হক নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান,
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান।
বক্তব্য রাখেন, বরিশাল দক্ষিন জেলা বিএনপি’র সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁন,
সাধারন সম্পাদক এ্যাড.আবুল কালাম শাহিন, উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সৈয়দ রফিকুল
ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক আঃ ছত্তার খাঁন প্রমুখ ।

No comments:
Post a Comment