নিত্য
প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
৫২র বাংলা রিপো©ট . নিত্য
প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমানোর দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করা
হয়েছে। বাংলাদেশ যুব ইউনিয়ন বরিশাল জেলা কমিটির উদ্যোগে আজ বিকেল ৫ টার দিকে নগরের
সদরোডস্থ অশ্বিনী কুমার হলে সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। যুব
ইউনিয়নের সভাপতি রেজাউল ইসলাম খোকনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা
কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাড. একে আজাদ, অধ্যাপক দুলাল মজুমদার, দিপংকর কুন্ড,
জোৎসা বেগম প্রমুখ। সমাবেশ শেসে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা নগরের গীর্জা
মহল্লা, চকবাজার, কাঠপট্টি হয়ে সদর রোড ফিরে আসে।

No comments:
Post a Comment