বরিশালে কোচিং বানিজ্যে বন্ধের দাবীতে মানববন্ধন
৫২র বাংলা
রিপো©ট . কোচিং বানিজ্যে বন্ধের দাবী ও শিশুদের মানসিক
বিকাশের সহায়ক কর্মসূচি প্রণয়নের দাবীতে বরিশালে মানববন্ধন কর্মসূচী পালন করা
হয়েছে। বেলা ১১ টায় নগরের অশ্বিনীকুমার
হলের সামনে খেলাঘর বরিশাল জেলা কমিটির আয়েজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন
চলাকালে সমাবেশে খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দে’র সভাপতিত্বে
একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সভাপতি রাখেয়া খাতুন, সাবেক
সভাপতি পুষ্প চক্রবর্তী, উন্নয়ন কর্মী আনেয়ার জাহিদ, অধ্যাপক শাহ শাজেদা, বরিশাল
সম্মিলিত সাংস্কৃতিক সংগঠন সমন্বনয় পরিষদের সাধারন সম্পাদক মিন্টু কুমার কর,
সিপিব’র সভাপতি আবুদল কালাম আজদ, জাসদের সাধারন সম্পাদক আব্দুল হাই মাহবুব,
মানবাধিকার জোটের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, বরিশাল রির্পোর্টাস ইউনিয়র সাবেক
সভাপতি সুশান্ত ঘোষ, বাসদের ডা. মনিষা চক্রবর্তী প্রমূখ। এসময় বক্তারা বলেন,
বরিশাল নগরীসহ দেশব্যাপী অসাধু একটি শ্রেনী কোচিং বানিজ্য চালাচ্ছে। কোচিং
সেন্টারের আগ্রাসনের কারণে কোমলমতি শিশু শিক্ষার্থীরা দিশেহারা হয়ে পরেছে।
সপ্তাহের ৭দিন কোচিং সেন্টারের যাওয়ার কারনে শিশুরা খেলাধূলার কোন সুযোগ নেই।
মানষিক প্রশান্তির কোন সুযোগ পাচ্ছে না। ফলে শিশুরা তাদের মেধা বিকাশের সুযোগ
পাচ্ছে না। এর থেকে উত্তরনের জন্য কম পক্ষে সপ্তাহে একদিনের জন্য হলে কোচিং
সেন্টার বন্ধ রাখার দাবী করেন বক্তারা তা না হলে নগরের কোচিং সেন্টারে তালা লাগিয়ে
দেওয়ার হুমকি প্রদান করা হয়। বক্তারা আরো বলেন, কতিপয় শিক্ষক ক্লাশ বন্ধ দিয়ে এই
বানিজ্যে লিপ্ত রয়েছে। এই বানিজ্যের মাধ্যমে দিনের পর দিন তারা আঙ্গুল ফুলে কলাগাছ
হচ্ছে। কোচিং বানিজ্য বন্ধ এবং এর সাথে জড়িতদের শাস্তির দাবী জানানো হয় মানববন্ধন
থেকে। মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিন করে বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বরিশাল
জেলা প্রশাসকের মাধ্য প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান
করা হয়।

No comments:
Post a Comment