শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন নয় বিএনপির খোন্দকার মোশারফ
৫২র
বাংলা রিপো©ট
.
শেখ
হাসিনার
অধীনে
কোন
নির্বাচন
নয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির
সদস্য ড. খন্দকার মোশারফ
হোসেন বলেন, জিয়া অরাফানেজ
ট্রাস্টি মামলা দিয়ে খালেদা
জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে
চায়। এটা সরকারের পাতানো
মামলা। এ সময় তিনি
আরও বলেন, ২০১৪ সালের
৫ জানুয়ারীর নির্বাচনের ন্যায় ২০১৮ সালের
নির্বাচন হবে না। সংসদ
ভেঙে দিয়ে অন্তবর্তীকালীন সরকারের
অধীনে নির্বাচন দিতে হবে।
27-12-17 বুধবার বেলা ১১টা বরিশাল
শহরের অশি^নী কুমার
হলে আয়োজিত বিএনপির কর্মী
সভায় প্রধান অতিথির বক্তব্যে
এসব কথা বলেন তিনি। তিনি
আরও বলেন- শেখ হাসিনার
অধীনে কোন নির্বাচন বিএনপি
মেনে নেবে না। নির্বাচনকালীন
সময়ে সেনাবাহিনী মাঠে থাকারও দাবি
করেন তিনি। বরিশাল
জেলা ও নগর বিএনপি
আয়োজিত কর্মী সভায় উপস্থিত
নেতা কর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার
আহবান জানিয়ে সামনের লড়াই
সংগ্রামে প্রস্তুত থাকতে বলেন খন্দকার
মোশারফ। বিএনপি’র জাতীয় নির্বাহী
কমিটির যুগ্ম মহাসচিব ও
মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট
মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্ত্যব্য রাখেন-
জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক
বিলকিস জাহান শিরিন, জেলা
দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক
চাঁন, উত্তর জেলা বি
এনপি সভাপতি মেজবাউদ্দন ফরহাদ,নহর বিএনপির ভারপ্রাপ্ত
সম্পাদক জিয়াউদ্দিন সিকদারসহ যুবদল, ছাত্রদল ও
অঙ্গ সংগঠনের নেতারা।
No comments:
Post a Comment