বরিশালে কলেজ
ছাত্রকে কুপিয়ে জখম,
প্রতিবাদে সড়ক আটকে বিক্ষোভ
৫২র বাংলা রিপো©ট . বরিশালে
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সোহেল চৌধুরী (২০) নামের
এক ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল
কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে
সোমবার দিবাগত রাত ১০ টার দিকে ওই ছাত্রের সহপাঠীরা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে
বিক্ষোভ করেছে। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেয়।
এরআগে সোমবার দিবাগত রাত পৌনে ৮ টার দিকে বরিশাল নগরের চৌমাথা লেকের পশ্চিম পারে
অবস্থান কালে অজ্ঞাত দূবৃত্তরা কলেজ ছাত্র সোহেলের ওপর হামলা চালায়। আহত সোহেল
চৌধুরী বরিশালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ানিং কলেজের ডিপ্লোমা
ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ৭ম পর্বের ছাত্র।
সে নগরের টিটিসি এলাকার একটি ম্যাচে থেকে পড়াশুনা করে আসছে, পাশাপাশি নগরের একটি
খাবারের দোকানে খন্ডকালীন চাকুরি করেন। আহত সোহেল বলেন, তার পেছন থেকে অজ্ঞাত এক
যুবক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। প্রথম আঘাতটি প্রতিহত করতে গেলে তার মোবাইল ও
ডান হাতে লাগে। পরের আঘাতগুলো বামপায়ে লাগে। হাত ও পায়ে রক্তাক্ত জখমের পর সে
যুবককে ধরতে গেলে পালিয়ে যায়। যুবক পালিয়ে যাওয়ার সময় বলে যায়, তাকে ভুলে কুপিয়েছে
অন্য একজনের ওপর এ হামলা চালানোর কথা ছিলো। আহতের সহপাঠি সাব্বির জানায়, সহপাঠী
ওপর হামলার খবর পেয়ে কলেজের ছাত্ররা ক্যাম্পাসে আসে। এরপর তারা প্রতিবাদে রাত
১০টার দিকে ক্যাম্পাসের সামনের বরিশাল-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে হামলাকারীদের
গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসের
প্রেক্ষিতে প্রায় ১ ঘন্টা পরে সড়ক থেকে অবরোধ তুলে নেয়া হয়। ঘটনাস্থলে থাকা
কোতয়ালিমডেল থানা পুলিশের উপ পরিদর্শক মো. মহিউদ্দিন জানান, কারা এবং কি কারণে এই
ঘটনা ঘটিয়েছে সেটা জানা যায়নি। তবে বিক্ষুদ্ধ ছাত্রদের শান্ত করে পরিস্থিতি
নিয়ন্ত্রনে আনা হয়েছে। সড়ক থেকে তাদের সরিয়ে দেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত
ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এ ঘটনা কলেজ কর্তৃপক্ষকে জানানো হলে তারা আহতের
চিকিৎসাসহ কার্যত কোন পদক্ষেপ গ্রহন করেনি বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।

No comments:
Post a Comment