পদ্মা সেতু উদ্বোধনের
পর দক্ষিনাঞ্চল হবে বানিজ্য কেন্দ্রের
রাজধানী : শিল্পমন্ত্রী
মনবীর সোহান : দেশের
সকল মাদ্রাসা সরকারি করা সম্ভব
নয়। এছাড়া পুরাতন কয়েকটি
স্কুল ছাড়া কোন স্কুল
সরকারি করা করা হয়নি।
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরনের
পরিকল্পনা আপাতত সরকারের নেই।
তবে এ ব্যাপারে শিক্ষা
মন্ত্রীর সাথে আলোচনা করবেন
বলে জানান শিল্পমন্ত্রী আমির
হোসেন আমু। শনিবার বেলা
১২ টায় বরিশাল নগরের
অশ্বিনী কমুর হলে মাদ্রাসাসহ
সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের
দাবীতে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসাসিয়েশনের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায়
এ কথা বলেন শিল্পমন্ত্রী।
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের বরিশাল জেলা কমিটির
সভাপতি মোঃ নজরুল ইসলামের
সভাপতিত্বে সম্মেলনে মন্ত্রী আরো বলেন, বরিশালসহ
দক্ষিনাঞ্চল উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী সার্বিক
সহযোগীতা করছেন। তার কাছে
দাবীর কিছু নাই। তিনি
এ অঞ্চলের উন্নয়নের সময় উপযোগী পদক্ষেপ
নিবেন। যা করছেন জাতির
স্বার্থেই করছে। তিনি বলেন, দক্ষিনাঞ্চলের
জন্য প্রধানমন্ত্রী পায়রা বন্দর দিয়েছেন,
দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং
কলেজসহ নানান শিক্ষা প্রতিষ্ঠান।
কুয়াকাটাকে গড়া হচ্ছে আধুনিক
পর্যটক কেন্দ্র হিসেবে। পদ্মা সেতু উদ্বোধনের
পরে দক্ষিনাঞ্চল হবে দেশের বানিজ্য
কেন্দ্রের রাজধানী। সভায় বিশেষ অতিথির
বক্তৃতারা রাখেন, সাবেক পাট
ও বস্ত্রমন্ত্রী পটুয়খালী-৩ আসনের সংসদ
সদস্য আখম জাহাঙ্গীর হোসেন,
বরিশাল সদর আসনের সংসদ
সদস্য জেবুনেচ্ছা আফরোজ, স্বাধীনতা শিক্ষক
পরিষদের সাধারণ সম্পাদক মোঃ
শাহজাহান আলম সাজু। এরআগে
অশ্বিনী কুমার হল সম্মেলনের
উদ্বোধন করেন বাংলাদেশ মাদরাসা
জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.
হারুন অর রশিদ। সম্মেলনে
বক্তব্য রাখেন, বিভাগীয় সম্মেলন
উদযাপন কমিটির আহবায়ক শান্ত
ইসলাম, শহিদুল ইসলাম সহ
জেলা ও বিভাগীয় কমিটির
নেতৃবৃন্দ।

No comments:
Post a Comment