বরিশালে
মাদকদ্রব্যসহ আটক
বায়ান্নোর বাংলা রির্পোট. বরিশালে র্যাব
ও ডিবি পুলিশের পৃধক অভিযানে বিপুল পরিমানে মাদকদ্রব্যসহ ৪ জনকে আটক করা হয়েছে।
যারমধ্যে ৬ শত ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও আড়াই’শ গ্রাম গাঁজা রয়েছে বুধবার দুপুরে
বরিশাল র্যাব-৮ এর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, র্যাবের বরিশাল
সিপিএসসি ক্যাম্পের সদস্যরা গৌরনদী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে দক্ষিন রামসিদ্ধি
এলাকার মৃত আয়ুব আলী মৃধার ছেলে মোঃ আব্দুল মান্নান মৃধা(৩৩) কে আটকক করেন। এসময়
তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৮,
বরিশাল সিপিএসসি'র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী থানায় মাদক দ্রব্য
নিয়ন্ত্রণ একটি আইনে মামলা দায়ের করেন। অপরদিকে সকালে বরিশাল মহানগর গোয়েন্দা
(ডিবি) পুলিশের এসআই মোঃ দেলোয়ার হোসেন (পিপিএম) এর নেতৃত্বে নগরের ভাটিখানা
এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে বরিশাল নগরের ভাটিখানা এলাকার মৃত নয়ন
খাঁনের ছেলে ইব্রাহিম খান জিুত (১৮), বেলতলা এলাকার মোঃ শামসুল হক মোল্লার ছেলে
মোঃ জুনায়েদ আল মামুন (২৬) ও উজিরপুরের ধামুরা এলাকার মোঃ কাঞ্চন মোল্লার ছেলে মোঃ
রাইসুল ইসলাম রানা মোল্লা (২৫) কে ৫ শত পিস ইয়াব ট্যাবলেটসহ আটক করা হয়। যাদের
বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

No comments:
Post a Comment