বরিশালে গাঁজা-ইয়াবাসহ আটক-৪ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে গাঁজা-ইয়াবাসহ আটক-৪



বরিশালে গাঁজা-ইয়াবাসহ আটক-৪
বায়ান্নোর বাংলা রির্পোট. বরিশালে মহানগর গোয়েন্দা (ডিবি) ‍পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, বরিশাল নগরের হাটখোলা এলাকার মৃত জুলহাস খাঁনের ছেলে জুয়েল খান (২৮), পলাশপুর এলাকার বারেক সিকদারের ছেলে মোঃ মাইনুল ইসলাম সিকদার (২২), হাটখোলা গগন গলি এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে মোঃ রুবেল ও বাবুগঞ্জের রহমতপুরের রামপট্টি এলাকার ‍মৃত মোহাম্মদ আলী খানের ছেলে মোঃ কামরুজ্জামান কবির (৪৫)। সকালে আটকের বিষয় নিশ্চিত করে ডিবি’র এসআই মোঃ হেলালুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল নগরের কাশিপুরের তিলক কলাডেমা অভিযান চালিয়ে জুয়েল খান, মাইনুল ইসলাম সিকদার ও মোঃ রুবেলকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার ও ২ টি ব্যাগ এবং একটি মোবাইল সেট জব্দ করা হয়। অপর অভিযানে ডিবির এসআই অলক কুমার মজুমদার রহমতপুর বাজার এলাকা থেকে মোঃ কামরুজ্জামান কবিরকে আটক করে। এসমং তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad