বরিশালে হেলথ্
প্রোভাইডারদের অবস্থান ধর্মঘট পালন
বায়ান্নোর বাংলা রির্পোট. চাকুরী
জাতীয়করনের একদফা দাবীতে বরিশালের সিভিল কার্যালয় চত্ত্বরে অবস্থান এবং ধর্মঘট
কর্মসূচী পালন করেছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সি.এইচ.সি.পি)। বুধবার
দ্বিতীয় দিনের মত সকাল ৯টা থেকে বরিশাল নগরের ভাটারখাল এলাকায় সিভিল সার্জন
কার্যালয় চত্ত্বরে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করেন জেলার ২৬৪
কমিউনিটি ক্লিনিকের কর্মীরা। জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)
এসোসিয়েশনের সভাপতি মো. সরফরাজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান এবং বিক্ষোভ
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহসভাপতি মহিউদ্দিন নয়ন, দপ্তর সম্পাদক ইয়াসির
আরাফাত এবং মাধবী চক্রবর্তী সহ অন্যান্যরা।

No comments:
Post a Comment